শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

শিয়ালকোলে প্রতিবারের ন্যায় এবারেও বার মাসের বেতন তুলে বিতরণ করলেন ইউপি সদস্য আরিফুল ইসলাম লিটন

Download Photocard

নজরুল ইসলামঃ

প্রতিবারের ন্যায় তৃতীয় বারের মতো এবারো বার মাসের বেতন তুলে মসজিদের ইমাম- মুয়াজ্জিন, সমাজের অসহায় দুস্থ্য বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছেন সিরাজগঞ্জ সদর উপজেলা ৪নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ শিয়ালকোল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন।
গত বৃহস্পতিবার তাঁর বেতনের অর্থ তুলে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদের মাঝে এ অর্থ বিতরণ করেন।
এ বিষয়ে আরিফুল ইসলাম লিটন বলেন, পবিত্র ঈদ উপলক্ষে ইউপি সদস্য পদে নির্বাচিত হওয়ার পর থেকে যে বেতন পেয়েছি তার সব অর্থ দিয়ে সমাজের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, ভ্যানচালক ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রীসহ লুঙ্গী পাঞ্জাবী ও কাপড় দেয়া হয়েছে। এ বছরেও আমি সেই কথা রেখেছি বার মাসের বেতন তুলে এবারো সমাজের বিভিন্ন শ্রেণী প্রায় শতাধিক মানুষের মাঝে প্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরন করতে পেরেছি। এতে নিজের কাছে অনেক ভাল লেগেছে। আগামী কোরবানী ঈদে ইউনিয়ন ব্যাপী এ আয়োজন করার চেষ্টা করবো। আর এভাবেই মানুষের ভালোবাসা পেয়ে বাকি জীবনটা কাটাঁতে চান বলে তিনি জানান।
এ সময় শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন, সাবেক সেনা কর্মকর্তা সাইফুল ইসলাম, আব্দুস সালাম, খতিব মাও. শফিউর রহমানসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে তার ওয়ার্ডে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় গরীব দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে পরিষদ কর্তৃক ২০০ টি কার্ড দেয়ার পরেও অতিরিক্ত আরো ১০০টি কার্ড নিজ উদ্যোগে ব্যবস্থা করে মানুষের মাঝে দেয়া হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০