শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

শিয়ালকোলে শর্ট সার্কিটে আগুনে তিন বসতঘর পুড়ে ছাই,ক্ষতি সাত লাখ

Download Photocard


নজরুল ইসলাম:
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুস ছালাম বলেন, জুরান প্রামানিকের ছেলে আজিম প্রামানিকের বসতঘরে হঠাৎ আগুন দেখা দিলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পাশের আরও দুটি ঘরে। আগুনে ঘরের ভেতরে থাকা ধান, চাল, নগদ টাকা, সাইকেল, গহনা, দলিলপত্র ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়।

বাড়ির মালিক আজিম প্রামানিক বলেন, আগুন দেখে চিৎকার করতে থাকি। এলাকাবাসী প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালালেও পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু চোখের সামনে আমার সবকিছু ছাই হয়ে গেল। প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জিয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০