শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

শেরপুরে স্কুলের ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে ২ শিক্ষকের মারামারি

Download Photocard

 নিজস্ব প্রতিবেদকঃ

বগুড়ার শেরপুরে একটি বালিকা বিদ্যালয়ে ওয়াইফাই পাসওয়ার্ড চাওয়া কেন্দ্র করে দুই শিক্ষকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে শ্রেণিকক্ষে ক্লাস না করে বাড়িতে চলে যায়।

রোববার (১২ অক্টোবর) দুপুরে শেরপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহেব আলী অভিযোগ করেন, বিগত সময় তিনি কখনো বিদ্যালয়ের ওয়াইফাই ব্যবহার করেননি। সেদিন প্রয়োজন হওয়ায় প্রধান শিক্ষকের নির্দেশে তিনি ট্রেড ইনস্ট্রাক্টর মাহমুদুল হাসান শিমুলের কাছে ওয়াইফাই পাসওয়ার্ড চান। কিন্তু মাহমুদুল হাসান পাসওয়ার্ড না দেওয়ার জন্য টালবাহানা ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং তর্কাতর্কির একপর্যায়ে তাকে মারধর করেন। এরপর বহিরাগত কয়েকজন বিদ্যালয়ে এসে তার ওপর হামলা চালায় এবং দোতলা থেকে মারতে মারতে নিচতলা নামায়। বর্তমানে আহত হয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হয়ে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।

অন্যদিকে মাহমুদুল হাসান শিমুল  জানান, সাহেব আলী তার কাছে পাসওয়ার্ড চান এবং ব্লাক বোর্ডে পাসওয়ার্ড লিখে দিতে বলেন। সে সময় তিনি প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া তা করতে রাজি না হওয়ায় সাহেব আলী তাকে গালিগালাজ শুরু করেন এবং তাকে একপর্যায়ে মারধরের চেষ্টা করেন। পরে তিনি সহকারী প্রধান শিক্ষকরে রুমে গিয়ে বিচার চেয়ে ঘটনার বিবরণ বলতে লাগলে সাহব আলী সেখানে গিয়েও অসৌজন্যমূলক আচরণ শুরু করেন এবং সবার সামনে তাকে মারেন। পরে আহত হয়ে সে তার পরিবারকে খবর দেন।

তিনি আরও অভিযোগ করেন, শিক্ষক সাহেব আলী এর আগেও অন্য শিক্ষকদের সঙ্গে এ রকম অসৌজন্যমূলক আচরণ ও মারামারির ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে সহকারী প্রধান শিক্ষক মোজাফফর আলী বলেন, ‘পাশের স্টাফ রুম থেকে প্রথমে মাহমুদুল হাসান শিমুল চিল্লাচিল্লি করতে করতে তার রুমে প্রবেশ করেন এবং তাকে মারধর করা হয়েছে বলে বিচার চান। ওই সময়ই আরেক শিক্ষক সাহেব আলীও রুমে প্রবেশ করেন এবং তাকে আগে মারধর করা হয়েছে বলে পাল্টা অভিযোগ করেন। একপর্যায়ে আবারও তর্কাতর্কি ও হাতাহাতির পর্যায় সৃষ্টি হয়। ঘটনায় কিছুক্ষণ পরে বহিরাগত কয়েকজনের প্রবেশ করলে বিদ্যালয় প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ শেখ বলেন, ‘উত্তেজনা পরিস্থিতিতে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে এখনো কোনো পক্ষ এ বিষয়ে অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।(সুত্র- কালবেলা)

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০