শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সয়দাবাদে যুবককে পেটাতে মধ্যরাতে স্কুলের দরজা খুলে দিলেন নৈশ প্রহরী আলামিন

Download Photocard

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জঃ

সরকারি নিয়মনীতি তোয়াক্কা করেনা বড় শিমুলপঞ্চসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী মোঃ আলামিন। 

গত রবিবার দিবাগত রাত্রে দপ্তরী কাম প্রহরী মোঃ আলামিন এর সহযোগিতায় রাত ৪ ঘটিকায় প্রাথমিক বিদ্যালয় কক্ষে পিটানো হয় চোর সন্দেহে মো: রফিক নামের এক যুবকে।

এ বিষয়ে জানতে চাইলে মোঃ আলামিন বলেন, সোনাউল্লা আমার আত্মীয় তিনি আমার কাছ থেকে রাত চারটায় চাবি নিয়েছে আমি প্রতিষ্ঠান খুলে দিয়েছি সেই কক্ষে কি করেছে সেটা আমি জানিনা। আমাকে তিনি বলেন যে স্কুলটি খুলে দিতে হবে এবং পুলিশ বলেছেন খুলে দিতে। পরে আমি স্কুল খুলে দিই। কিন্তু প্রমান চাইলে তিনি তা দিতে পারেন নাই।

এ বিষয়ে প্রধান শিক্ষক মোছা : তসলিমা বলেন প্রতিষ্ঠানে কি হচ্ছে এখন পর্যন্ত আমি জানিনা। আপনার কাছেই প্রথম শুনলাম। আসলে প্রতিষ্ঠানে রাত্রে কোন প্রকারের বহিরাগত লোক প্রবেশ করা নিষেধ রয়েছে এবং আইনত অবৈধ।

ভুক্তভোগী মো: রফিক বলেন, আমি চোর না। আমাকে রাত তিনটায় আমার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বড় শিমুল পঞ্চ সোনা বিদ্যালয় নিয়ে গিয়ে মারধর করে এবং বলে যে তুমি বলবা আমি চুরি করেছি। তখন তারা ভিডিও সাক্ষাৎকার নেয় ভিডিও সাক্ষাৎকার নেওয়ার পরে সকাল দশটার দিকে আমাকে আমার মুরুব্বীদের কাছে তুলে দেয়। তখন উপস্থিত জনতা আমাকে আবার বেধড়ক মারধর করে। আমি বিচার চাই আমাকে কেন এভাবে মারধর করলো এবং চোর অপবাদ দিল?

ঘটনা সূত্রে জানা যায় সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়ন বড় শিমুল পঞ্চসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিশ্বস্ত সূত্রে জানা যায় রবিবার রাত ৪টা দিকে সেহরির আগে চোর সন্দেহে এক যুবককে স্কুল কক্ষে ঢুকানো হয়েছে। ভোর রাতে চোর সন্দেহে ব্যক্তিকে মানসিক ও শারীরিক নির্যাতন করে রবিবার সকাল দশটায় জনগণের হাতে তুলে দেয় গ্রামের কতিপয় কয়েকজন লোক। পরে জনগণের হাতে তুলে দেয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আপনার মাধ্যমে আমি জানলাম, অভিযোগ উত্থাপিত হইলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি মোঃ হুমায়ূন কবির বলেন, আমি এবিষয়ে কিছু জানি না, এ সম্পর্কে আমি কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০