শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ  সিরাজগঞ্জ সদর উপজেলার ১০নং সয়দাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ “সয়দাবাদ উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত, গীতাপাঠ, জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা  উত্তোলন, অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান,  আলোচনা সভা ও শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করা হয়। মোট ১০টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। 

শনিবার (২৫এপ্রিল) সকাল হতে দিনব্যাপী উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। 

সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সরকার রফিকুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান, সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনর রশীদ তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী  প্রধান শিক্ষক মোঃ রিপন মিয়া ও সহকারী শিক্ষক মোঃ আব্দুল আলীম সেখ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা নোমান আলাল,  সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সরকার রফিকুল ইসলাম, সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মওলা, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদ, সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ রিপন মাহমুদ  প্রমুখ। এসময়ে সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোছাঃ মমতা পারভীন সহ সকল সহকারী শিক্ষক, অভিভাবক সদস্য, কর্মচারী, শিক্ষার্থীরা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০