শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সলংগা থানা কৃষক দলের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি রেজা,সম্পাদক সোবাহান ও সাংগঠনিক সম্পাদক আল মামুন নির্বাচিত

Download Photocard

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সলংগা থানা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ নভেম্বর) বাদ যোহর সিরাজগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান আকন্দের বাসভবনে সলংগা থানা কৃষক দলের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সলংগা থানা কৃষক দলের দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রুসুম নেওয়াজ তুহিন ও পরিচালনা করেন, সলংগা থানা কৃষক দলের দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসাইন সবুজ।

নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সলংগা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা কৃষক দলের সদস্য সচিব টিএম শাহাদত হোসেন ঠান্ডু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফজলার রহমান প্রমুখ।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা হেদায়েতুল ইসলাম আইয়ুব, সলংগা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান সুজন, জার্মান প্রবাসী সাব্বির আহমেদ, সলংগা থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সুমন, সলংগা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জালাল, সলংগা থানা কৃষক দলের দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রাশেদ হাসানুল খান,আব্দুল হান্নান, ফরহাদ হোসেন, হযরত আলীসহ জেলা কৃষক দল, সলংগা থানা বিএনপি ও কৃষক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
দ্বি-বার্ষিক নির্বাচনে ৪৩ জন ভোটার ভোট প্রধান করেন। সভাপতি পদে রেজাউর রহমান রেজা, সাধারণ সম্পাদক পদে আব্দুস সোবাহান ও সাংগঠনিক সম্পাদক পদে আল মামুন নির্বাচিত হন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০