শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সলঙ্গায় অধিক লাভের আশায় সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা

Download Photocard

মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গায় অধিক লাভের আশায় সবজি চাষে ঝুঁঁকছেন এ অঞ্চলের কৃষকেরা। কৃষিপন্য ধান চাষের চেয়ে এখন সবজি চাষে লাভ বেশি পাওয়া যাচ্ছে। তাই সলঙ্গা অঞ্চলের অধিকাংশ গ্রামের কৃষকেরা সবজি চাষে এখন বেশি আগ্রহী হয়ে উঠেছেন। অনেক কৃষককে আবার সবজি চাষ করে স্বাবলম্বী হতে দেখা যাচ্ছে। প্রতি শতক জমিতে বছরে প্রায় ১০-১৫ হাজার টাকার সবজি উৎপাদন করা যায় বলে জানান স্থানীয় কৃষক।

তাই বর্তমান দেখা যাচ্ছে সলঙ্গা অঞ্চলের কৃষকেরা এখন বাড়ির উঠানে,রাস্তার ধারে,পতিত জমিতে,কৃষি জমিতে ধান চাষের পরিবর্তে লাউ,কুমড়া,ফুলকপি,
বাঁধাকপি,টমেটো,বেগুন,শিম,শসাসহ বিভিন্ন ধরণের শাক সবজি চাষ করে ধান চাষের চেয়ে সবজি চাষ করে অধিক লাভবান হচ্ছেন।

ধান চাষ করলে সার,বীজ,কীটনাশক,পানি ও পরিচর্যায় খরচ বেশি হওয়ার কারনে অনেকেই এখন সবজি চাষে ঝুঁঁকছেন। সলঙ্গা থানার কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। সলঙ্গারচর,কালীবাড়ি,লাঙ্গলমোড়া,চর ধুবিল,এরান্দহ,তিন নান্দিনা,জঞ্জালী পাড়া,মালতি নগর,ধুবিল,অলিদহ,কালিকাপুর, আমশড়া,ঘুরকাসহ বিভিন্ন এলাকার কৃষকেরা এখন স্বাবলম্বী হচ্ছেন সবজি চাষ করে। উৎপাদিত সবজি এলাকার চাহিদা মিটিয়ে অন্যত্র বিক্রি করছেন বলে জানান স্থানীয় কৃষকগণ।

ঘুড়কা ইউপির জগন্নাথপুর গ্রামের কৃষক সেকেন্দার আলী (৫৬) জানান,বাড়ির উঠানে,রাস্তার ধারে পতিত জমিতে জাংলা বা মাচা পদ্ধতিতে লাউ চাষ করে আমি আশানুরূপ ফল পেয়েছি। তিনি আরও জানান,একই জমিতে এক এক জায়গায় একাধিক ফসল ফলিয়ে বাড়তি টাকা উপার্জন করা সম্ভব।

সলঙ্গা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেল আরমান জানান,আবাদে কৃষকদের সাথে আমরা সরাসরি মাঠে গিয়ে সহযোগিতা দিয়ে থাকি। তাদের সঠিক পরামর্শ দিয়ে থাকি বলে কৃষকেরা এখন অধিক লাভবান হচ্ছেন। একদিকে কৃষকেরা লাভবান হচ্ছেন।অপরদিকে দেশে সবজি উৎপাদনে তারা ব্যাপক ভূমিকা রাখছেন। শাক সবজি উৎপাদনের জন্য আমরা শাক সবজির বীজ,সার কৃষি প্রণোদনা হিসেবে ইতিমধ্যেই বিতরণ করেছি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০