শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সলঙ্গায় আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে মাছ চুরির অভিযোগ

Download Photocard

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া শিকার আকন্দ পাড়া এলাকার মৃত মছির উদ্দিনের ছেলে হাটিকুমরুল ইউনিয়নের আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে বিএনপির সাবেক সেক্রেটারি শামিম হোসেনের পুকুর থেকে রাতের আধারে মাছ চুরি করে নিজের পুকুরে ছেরে দেওয়ার অভিযোগ উঠেছে।

জানাজায়, হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া শিকার আকন্দ পাড়া এলাকার নদীর পূর্ব পাড়ে আব্দুল মান্নানের একটি পুকুর রয়েছে এছাড়াও পাশাপাশি একই এলাকার আমিনুল ইসলাম ও তার চাচাতো ভাইদের তিনটি পুকুর রয়েছে। পুকুর তিনটি চরিয়া শিকার উত্তর পাড়া এলাকার হাটিকুমরুল ইউনিয়নের সাবেক সেক্রেটারি শামিম হোসেন লিজ নিয়ে চাষাবাদ করে আসছিলেন।

গত তিন থেকে চারদিন আগে গভীর রাতে জেলেরা জাল ও মাছ নিয়ে হাটিকুমরুল বাজারে এলাকায় পৌছালে লোকজনের সন্দেহ হলে জেলেদের হাটিকুমরুল বাজারে আটক করে ।
তাদের জিগ্যাসাবাদে বেরিয়ে আসে এই চাঞ্চল্যকর তথ্য।
তবে পুকুরের মালিক সনাক্ত করতে না পেরে তারা ভিডিও করে ছেড়ে দেয়।

পরে ভুক্তভোগী শামিম হোসেন বিষয়টি জানতে পেরে সেই ভিডিও ফুটেজ দেখে ঘুরকা ইউনিয়নের ইচলা গ্রামে জেলেদের কাছে গেলে জেলেরা মাছ চুরির বিষয়টি স্বীকার করেন।
তারা জানায়, ২০ হাজার টাকা চুক্তিতে পাশের পুকুর থেকে মাছ তুলে তারা সেক্রেটারি মান্নানের পুকুরে দিয়ে এসেছে।
হাটিকুমরুল বাজারে লোকজন তাদের আটক করে,পরে ছেড়ে দেয়।
এ ব্যাপারে হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, শামিম হোসেন জানান, আমি আমিনুল ইসলাম ও তার চাচাত ভাইদের তিনটি পুকুর লিসের মাধ্যমে চাষাবাদ করে আসছি। তবে গভীর রাতে মান্নান জেলেদের দিয়ে আমার পুকুরের মাছ চুরি করে পার্শ্ববর্তী তার নিজ পুকুরে ঢেলে দেয়।
আমি পরে হাটিকুমরুলের জেলেদের আটকের বিষয়ে জানতে পেরে সেখানে গিয়ে ভিডিও ও ছবি নিয়ে জেলেদের কাছে হাট ইছলা গ্রামে গেলে জানতে পারি, আমার পুকুরের মাছ ই চুরি হয়েছে,
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলেছে।

অভিযুক্ত আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, আমাকে ফাসানো হচ্ছে। চোর ধরে রাখতে পারত, তা না করে ভিডিও করে রেখেছে কেন। আমি বাইরে আছি এলাকায় এসে ব্যাপারটা দেখব।

এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর অনেকেই জানান, মান্নান ও তার ভাই মতি এলাকায় দীর্ঘদিন হলো ইয়াবা ও গাঁজার ব্যাবসা পরিচালনা করে আসছে।এতে এলাকার যুবসমাজ ধংস্ব হয়ে যাচ্ছে। তারা এলাকায় বিভিন্ন অপরাধ অপকর্মে লিপ্ত। আওয়ামীলীগ ক্ষমতা থাকাকালীন কেউ মুখ খুলত না।অবৈধ ব্যাবসা করে শুন্য থেকে কোটি টাকার মালিক ও হয়েছেন।
একসময়ে বাসের চেইনএর নামে চাঁদা তোলা মান্নান এখন ডুপ্লেক্স বাড়ির মালিক ও কোটি টাকার সম্পদের মালিক। তার ভাই মতিও একসময় চেইন মাস্টারি করত এখন মাদক ব্যবসা করে সেও অনেক টাকার মালিক। এখনও প্রাভাবশালী হওয়ায় কেউ কিছুই বলে না। তাদের এসব কর্মকাণ্ড বন্ধে প্রসাসনের হস্তক্ষেপও কামনা করছেন এলাকার সচেতন মহল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০