শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সলঙ্গায় ট্রাকচাপায় প্রাণ গেল পিতা-পুত্রের

Download Photocard

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় বড় ছেলে আহত হয়েছেন ।

মঙ্গলবার (৮ জুলাই) সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গার চড়িয়া মধ্যপাড়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার সলঙ্গা থানার পুরোনো বেড়া গ্রামের মৃত নূর মোহাম্মাদের ছেলে আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খান্দকার (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, থানার পুরোনো বেড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে অসুস্থ বাবাকে নিয়ে দুই ছেলে জেলার এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন।

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে পৌঁছালে মহাসড়ক খানাখন্দ থাকায় অটোরিকশাটি মহাসড়কের মাঝামাঝি চলে যায় এ সময় হাটিকুমরুল থেকে বনপাড়াগামী দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আব্দুল মান্নান খান্দকার ও তার ছোট ছেলে জুয়েল খন্দকার মারা যায়। আহত বড় ছেলে রাসেল খন্দকার। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ থানায় নিয়ে এসেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০