শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সলঙ্গায় মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলে পরিক্ষার ফলাফল, পুরস্কার বিতরণ,নবাগত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান

Download Photocard

মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গার প্রাণ কেন্দ্রে অবস্থিত মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক-২৫ পরিক্ষার ফলাফল,পুরস্কার বিতরণ,নতুন ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৪ জানুয়ারি ২০২৬) সকালে স্কুল চত্ত্বরে উক্ত অনুষ্ঠানে সিনিয়র শিক্ষিকা মাহমুদা ম্যাডামের পরিচালনায় উপস্থিত থেকে কৃতি ছাত্রছাত্রীদের হাতে বার্ষিক পরিক্ষার ফলাফল সীট ও পুরস্কার তুলে দেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক/অধ্যক্ষ মোস্তফা জামান।
এসময় মঞ্চ সঞ্চালনায় সহযোগিতা করেন সিনিয়র শিক্ষিকা আলেয়া ও মাহফুজা ম্যাডাম। আরও উপস্থিত ছিলেন অত্র স্কুলের শিক্ষক/শিক্ষিকা সহ গণমাধ্যম ব্যক্তিবর্গ।

অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তফা জামান এ প্রতিনিধিকে জানান,আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের পরিক্ষায় শতভাগ কৃতিত্ব অর্জনের জন্য আমরা দীর্ঘ প্রায় ২যুগ ধরে প্রাণপ্রণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। যার ফলশ্রুতিতে আমার স্কুলের ছাত্রছাত্রীগুলো বরাবরই উপজেলার মধ্যে একটা অবস্থান করে নেয়।
স্কুলে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ঘটাতে খেলাধুলা, ব্যায়াম,পড়ালেখায় প্রতিযোগিতা, ইসলামী বিধিবিধান মেনে চলতে উৎসাহীত করাসহ এমন কি পানিতে পড়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে (সাঁতার শিখাতে) স্কুল ক্যাম্পাসে মিনি সুইমিং পুল স্থাপন করেছি।

এবছর আমাদের নতুন ক্যাম্পাস ভিজিট করতে যেসকল দর্শনার্থী ও অভিভাবক/অভিভাবিকা বৃন্দ এসেছিলেন তাদের মাঝ থেকে সকলের সামনে লটারির মাধ্যমে একজন ভাগ্যবান দর্শনার্থী বিজয়ী ঘোষণা করে যার পুরস্কার স্যামসাং গ্যালাক্সি ব্র্যান্ডের এন্ডুয়েট মোবাইল সেট উপহার হিসেবে তুলে দিয়েছি। যার কুপন নম্বর ছিল ১৪৮ বিজয়ী ব্যক্তি ছিলেন পুরানবেড়া গ্রামের তাসলিমা খাতুন।

প্রতি বছর সকল পরিক্ষায় প্রতিষ্ঠানের এমন সাফল্য অর্জন করাতে ছাত্রছাত্রী অভিভাবক/অভিভাবিকাসহ এলাকার লোকজন মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক/শিক্ষিকাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০