শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সলঙ্গায় মৎস্য ব্যবসায়ীকে অপহরণের দায়ে তিন অপহরণকারী গ্রেফতার 

Download Photocard

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের সলঙ্গায় আব্দুল মান্নান ওরফে মোন্নাফ নামের এক মৎস্য ব্যবসায়ীকে অপহরণ করা হয়। আব্দুল মান্নান ওরফে মোন্নাফ সলঙ্গা থানার শ্রীরামেরপাড়া গ্রামের ওছি মুদ্দিনের ছেলে।

এ  ঘটনায় অভিযোগ পেয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হন। জানা যায় যে, শনিবার ভোরে কুতুবেরচড় মৎস্য আড়ৎদার সমবায় সমিতিতে মাছ ব্যবসার জন্য যাচ্ছিল পথে শ্রীরামেরপাড়া এলাকা থেকে তাকে অপহরণ কারিরা তাকে অপহরণ করে নিয়ে যায়।  ওই রাতে অপহৃতের ভাই মাহবুবুর রহমান বাদী থানায় মামলা দায়ের করেন।

 রবিবার ভোর রাতে পুলিশ অভিযান পরিচালনা করে তিন জনকে গ্রেফতার  করেন।

গ্রেফতারকৃতরা  হলেন, সলঙ্গা থানার শ্রীরামের পাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে আমজাদ হোসেন (৬৫), তার ছেলে আব্দুল মালেক (৪০) ও আবু তালেব (৪৫)।

মামলার বাদী অপহৃতের ভাই মাহবুবুর রহমান বলেন, আমার ভাই আব্দুল মান্নান সরকার ওরফে মোন্নাফ প্রতিদিনের ন্যায় শনিবার ফজরের নামাজ পরে ব্যবসার কাজে বাড়ি থেকে রওনা হয়। বাড়ি থেকে হবার পরই সড়ক থেকে একটি কালো মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। মাইক্রোবাসটি পিছনে গেলেও তাদের ধরতে পারি নাই। সলঙ্গা থানায় অবগত করে একটি মামলা দায়ের করি। পরে পুলিশ থানা পুলিশ তিন জনকে আটক করেছে। 

মামলার তদন্তকারী কমকর্তা সলঙ্গা থানার তদন্ত অফিসার মনোজিৎ কুমার নন্দী জানান, অপহৃতের ভাই মাহবুবুর রহমান থানায় মামলা দায়ের করেন,পরে অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করা হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত অফিসার  (ওসি) কে.এম রবিউল ইসলাম জানান, শনিবার ভোরে শ্রীরামেরপাড়া এলাকা থেকে আব্দুল মান্নান ওরফে মোন্নাফ নামের এক মৎস্য ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থ পরিদর্শন করা হয়েছে। রাতে অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করা হয়। অপহৃত আব্দুল মান্নান সরকার ওরফে মোন্নাফকে উদ্ধারের কাজ ও অন্য আসামীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০