বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শাহজাদপুরে নদীর তীরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে নৌকার মাঝি গ্রেফতার
সলঙ্গা থানা ছাত্রশিবিরের সভাপতি মহসিন ও সম্পাদক টুটুল
সিরাজগঞ্জে রামাদান টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু
বেলকুচিতে রাজাপুর ইউনিয়ন পরিষদে ঝুঁকিপূর্ণ ভবন,আতঙ্কে কর্মচারী-সেবাপ্রার্থীরা
ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট নগরীতে খাদ্য সামগ্রী বিতরণ
যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ রুকন ও আর্থিক ইবাদত- জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল কায়েস
বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর এপিএস হিসেবে আবু হেনা মোস্তফা নোমান আলালের দায়িত্ব গ্রহণ
কাজিপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত
সিরাজগঞ্জে দুইশত বছরের প্রাচীন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে বর্ণাঢ্য দোলযাত্রা উদযাপন

সলঙ্গা থানা ছাত্রশিবিরের সভাপতি মহসিন ও সম্পাদক টুটুল

আখতার হোসেন হিরন :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জের সলঙ্গা থানা শাখার আংশিক কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ২০২৬ সালে থানা ছাত্রশিবিরের নেতৃত্ব দেবেন সভাপতি মহসিন আলম ও সম্পাদক রিয়াজ উদ্দিন টুটুল।

সাথীদের প্রত্যক্ষ ভোটে সলঙ্গা থানা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সলঙ্গা থানা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মহসিন আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন থানার সাবেক ছাত্র কল্যাণ সম্পাদক রিয়াজ উদ্দিন টুটুল।

আজ বুধবার সলঙ্গা থানা জামায়াতের দলীয় কার্যালয়ে ২০২৬ সেশনের জন্য প্রত্যক্ষ ভোটে ছাত্রশিবিরের সলঙ্গা থানা শাখা কমিটির নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা শিবির সভাপতি আব্দুল আজিজ।

কমিটি গঠন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশে সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ,থানা আইটি বিভাগের সেক্রেটারি নাইম হাসান হৃদয় এবং জেলা শিবিরের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি আগামী তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১