শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সলঙ্গা থানা মাঠে এম আকবর আলীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

Download Photocard

মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক থানা মাঠে থানা ও সদর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে আজ রবিবার সন্ধ্যায় বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী এম আকবর আলীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

থানা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক জহুরুল ইসলামের পরিচালনায় থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার’র সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, উল্লাপাড়া শিক্ষানগরীর রুপকার,সৎ নীতি আদর্শবান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি,৬৫সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া -সলঙ্গা আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলী।

এসময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল সরকার। সলঙ্গা থানা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব দেলোয়ার হোসেন খাঁন,থানা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক ও হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম হোসেন,সদস্য কে এম শহিদুল ইসলাম মজনু,সলঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি স.ম ইকবাল বাহার জালাল, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন,সলঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা ফরিদুল ইসলাম ফরিদ,কলেজ ছাত্রদলের সদস্য সচিব কাবলু মিয়াসহ বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল- সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০