শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জবাসীকে ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানালেন  জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক  : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান জেলাবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। এই দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই যেন একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সেটিই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, ঈদ আমাদেরকে সহমর্মিতা, মানবতা ও ত্যাগের শিক্ষা দেয়। তাই আসুন, আমরা সকলে মিলে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াই এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কাজ করি।

মির্জা মোস্তফা জামান দেশবাসীর সার্বিক কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলের জীবন সুন্দর ও নিরাপদ হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি সিরাজগঞ্জের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। “ঈদ শুধু আনন্দ ও উৎসবের দিন নয়, এটি মানুষের মধ্যে সৌহার্দ্য, সহমর্মিতা এবং একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধির একটি মহৎ উপলক্ষ। এই পবিত্র ঈদে আমি সিরাজগঞ্জের মানুষসহ দেশের প্রতিটি নাগরিকের সুস্থতা, শান্তি এবং সমৃদ্ধি কামনা করছি। তিনি আরও বলেন, “ঈদ আমাদের মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক সংহতি দৃঢ় করার একটি সুযোগ।

পরিশেষে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০