শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জের বাহিরগোলায় দুই পক্ষের সংঘর্ষ,যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪

Download Photocard

সোহান সেখ :

সিরাজগঞ্জ পৌর এলাকার বাহিরগোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ রোববার (৬ এপ্রিল) সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার (৫ এপ্রিল) বাহিরগোলায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তা সংঘর্ষে রূপ নেয়। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একাধিক দফায় সংঘর্ষ চলার সময় কমপক্ষে ১০ জন আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তাওহীরের নেতৃত্বে একটি পেট্রোল টিম ঘটনাস্থলে পৌঁছে। এরপর যৌথভাবে পুলিশ, র‍্যাব এবং প্রশাসনের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে চারজনকে আটক করা হয়। আটককৃতদের সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর অভিযানের পর বাহিরগোলায় পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে সিরাজগঞ্জে দায়িত্বরত আর্মির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, “সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সদা প্রস্তুত রয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা কঠোর নজরদারিতে রাখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০