বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
জীবন দেবো কিন্তু মায়েদের সম্মান নিয়ে কাউকে টানাটানি করতে দেব না : ডা. শফিকুর রহমান
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে কূটনীতিকেরা
অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক অসহায়‌দের মা‌ঝে শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান
সিরাজগঞ্জে ভোট কেন্দ্র পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ
ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন সিরাজগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী সেলিম রেজা
ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা
আজ পবিত্র শবে বরাত রহমত ও মাগফিরাতের রজনী
সিরাজগঞ্জে সেবা প্রদান প্রক্রিয়া এবং সুশাসন নিশ্চিতকরণে সময়ানুবর্তিতা,স্বচ্ছতা ও জবাবদিহিতার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ঘাটাইলে সাইফুল্লাহ হায়দারের শাপলা কলি মার্কার গণজোয়ার

সিরাজগঞ্জের শিয়ালকোলে ঘর তুলতে বাঁধা,হামলায় রাজমিস্ত্রী আহত,মালামাল লুট

সোহান সেখ,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, মারপিট, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

এঘটনায় গত ২৭ জানুয়ারি শিয়ালকোল গ্রামের বাচ্চু মন্ডল বাদী হয়ে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করগে নির্দেশ দিয়েছেন আদালত। এই আদালতের পেশকার শামীম এতথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া একই ঘটনায় শিয়ালকোল গ্রামের আফজাল হোসেন মন্ডলের ছেলে আব্দুল হক মন্ডল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মামলার আসামীদের মধ্যে রয়েছেন,মোঃ রমজান আলী (৫০), মোঃ জয়নাল আবেদীন (৫৫), মোঃ আজিম (৪০), মোঃ আদিল (৩৫), মোছাঃ নার্গিস বেগম (৩৫), মোঃ রবিউল ইসলাম রবি (৫৪), মোছাঃ রোজিনা খাতুন (৪০)।

অভিযোগ সুত্রে জানা যায়, শিয়ালকোল গ্রামের আব্দুল হক মন্ডলের স্ত্রী পিঞ্জিরা বেগম এর যৌথনামে ক্রয়কৃত ৫ শতক জমি আছে। উক্ত জমি নিয়ে আসামিদের সাথে বিরোধ চলে আসছিল। গত ২৪ জানুয়ারি ক্রয়কৃত জমিতে ঘর উত্তোলনের জন্য মিস্ত্রি ও লেবার নিযুক্ত করেন পিঞ্জিরা বেগম। এমন সময় আসামিরা রামদা, ছুরি, লোহার রড, বাঁশের লাঠি, কাঠের বাটাম নিয়ে ঘর উত্তোলন করতে বাঁধা দেয় এবং মিস্ত্রি নুর আলমের উপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। এসময় বাড়ির মালিক পিঞ্জিরা বেগম বাঁধা দিলে তাকেও কিল ঘুষি মেরে আহত করে। পরে আসামিরা ঘর তোলার জন্য টিন, কাঠের বাঠাম নিয়ে চলে যায়। আহত রাজ মিস্ত্রিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭