শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
হ্যাঁ মানে আজাদি, আর না মানে গোলামি, ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জনগণের রায়ই হবে চূড়ান্ত শক্তি- ডা. শফিকুর রহমান
সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আইডিয়াল শিক্ষা পরিবার ফাউন্ডেশনের বৃত্তি পুরস্কার প্রদান
সিরাজগঞ্জে ধানের শীষ প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ভোট চাইলেন ভাতিজা জাভেদ হাসান মাহমুদ
উল্লাপাড়ায় ভোট কেন্দ্র পরিদর্শন,জনসাধারণ ও  সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু
শাহজাদপুরে এনসিপি’র শাপলা কলির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধানের শীষে পক্ষে সদর উপজেলা ও শহর ওলামা দলের প্রচার মিছিল ও ভোট প্রার্থনা
সিরাজগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন : সভাপতি অধ্যক্ষ মাছুদ রানা, সম্পাদক হুসনে আরা জলি
নির্বাচনী প্রচারকালে মহিলাদের উপর হামলা, হেনস্থা ও কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল
আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

সিরাজগঞ্জের ৬টি আসনে এজেন্ট নিয়োগে কঠোর নির্দেশনা দিলেন নির্বাচন পরিচালনা সমন্নয়ক কমিটির প্রধান সাইদুর রহমান বাচ্চু

এম দুলাল উদ্দিন আহমেদ,সিরাজগঞ্জ :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের ভোটকেন্দ্রে এজেন্ট নিয়োগ ও দায়িত্ব পালনে কঠোর দিকনির্দেশনা দিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু।

সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত মঙ্গলবার দলীয় এক সাংগঠনিক নির্দেশনায় সাইদুর রহমান বাচ্চু বলেন, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত এজেন্টদের ভূমিকা নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক, দক্ষ ও সাহসী এজেন্ট নিয়োগ নিশ্চিত করা না গেলে ভোটকেন্দ্রে অনিয়ম ও কারচুপির ঝুঁকি থেকে যায়। তাই প্রতিটি কেন্দ্রেই শিক্ষিত ও যোগ্য ব্যক্তিকে এজেন্ট হিসেবে দায়িত্ব দিতে হবে। তিনি আরো বলেন, সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে সকল ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে হলে মাঠপর্যায়ে শক্তিশালী প্রস্তুতি ও সুসংগঠিত এজেন্ট ব্যবস্থাপণা অপরিহার্য। কেননা ভোটকেন্দ্র হচ্ছে নির্বাচনের মূল যুদ্ধক্ষেত্র। এখানে যারা এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন, তাদের হতে হবে আদর্শিকভাবে দৃঢ়, দায়িত্বশীল এবং পরিস্থিতি মোকাবিলায় দক্ষ।

এজেন্ট নিয়োগের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরে সাইদুর রহমান বাচ্চু বলেন,প্রতিটি ভোটকেন্দ্রে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, সাহসী, শিক্ষিত ও চৌকশ পুরুষ বা মহিলা এজেন্ট নিয়োগ দিতে হবে। এজেন্টদের জাল ভোট ও সন্দেহভাজন ভোটার শনাক্ত করার বিষয়ে পর্যাপ্ত ধারণা থাকতে হবে। ভোট গ্রহণ শুরুর আগে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে কেন্দ্র ভিত্তিক ভোটারের সংখ্যা অনুযায়ী সরবরাহকৃত ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ সব নির্বাচনী উপকরণ সঠিকভাবে বুঝে নেওয়ার সক্ষমতা থাকতে হবে। একই সঙ্গে ভোটার শনাক্তকরণ প্রক্রিয়ায় কোনো ধরনের শিথিলতা দেখা দিলে তাৎক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে এবং ভোটকেন্দ্রে কোনো বিশৃঙ্খলা বা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হলে আইনসম্মত ও বিচক্ষণ পদক্ষেপ নিতে এজেন্টদের প্রস্তুত থাকতে হবে। এছাড়াও ভোটগ্রহণ শেষে ব্যবহৃত ও অব্যবহৃত ব্যালটের হিসাব লিখিতভাবে সংরক্ষণ এবং গণনার প্রতিটি ধাপে সতর্ক নজর রাখার ওপরও বিশেষ গুরুত্ব দেন তিনি।

এজেন্টদের উদ্দেশ্যে সাইদুর রহমান বাচ্চু বলেন,ভোট গণনার সময় ব্যবহৃত ব্যালটের সংখ্যার সঙ্গে ফলাফলের কোনো অসঙ্গতি দেখা দিলে সঙ্গে সঙ্গে আপত্তি জানাতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং ভোট গণনা শেষে অবশ্যই উইনার স্লিপ সংগ্রহ করে কেন্দ্র ত্যাগ করতে হবে। এতে কোনক্রমেই উইনার স্লিপ ছাড়া কোনো অবস্থাতেই কেন্দ্র ত্যাগ করা যাবেনা।  

এজেন্টদের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ইউনিয়নভিত্তিক সকল ভোট এজেন্টকে নির্বাচনের অন্তত পাঁচ দিন আগে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়ার আইনগত দিক, দায়িত্ব ও করণীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য তিনি প্রার্থীসহ নির্বাচনী এলাকার প্রতিটি নেতাকর্মীর প্রতি আহ্বান জানান এই প্রধান সমন্বয়ক।

নির্বাচন পরিচালনা সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু বলেন, আমাদের লক্ষ্য শুধু নির্বাচন করা নয়, বরং জনগণের ভোটাধিকার রক্ষা করা। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন সামনে রেখে বিএনপির এই বিস্তারিত নির্দেশনা দলটির সাংগঠনিক প্রস্তুতিরই প্রতিফলন। শক্তিশালী এজেন্ট ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ভোটকেন্দ্রে অনিয়ম কমবে এবং নির্বাচনী ফলাফল আরও স্বচ্ছ হবে। সবমিলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে ভোটকেন্দ্রভিত্তিক এজেন্ট নিয়োগ ও প্রশিক্ষণ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু’র এই দিকনির্দেশনাকে নির্বাচন ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন তৃণমূল বিএনপির নেতাকর্মীরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭