শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২০২৬ এর এই উৎসবও প্রতিযোগিতার আয়োজন করে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিস। 

মঙ্গলবার(১৪ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে- অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আনন্দ উৎসব,ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়েছে। 

অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আনন্দ উৎসব ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানব সম্পদ)  মোঃ শাহাদাত হুসেইন। 

 সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী’র সভাপতিত্বে অনুষ্ঠানে, বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের  উপ-পরিচালক মোহাম্মদ  ফারুক আহামেদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাশেম ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য হেদায়েতুল ইসলাম ফ্রুট সহ আরও অনেকে।

সিরাজগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৪৩ জন,বাগবাটি রাজিব পুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের  ১৫ জন,সদরের শ্রবণ ও বাক প্রতিবন্ধী বিদ্যালয়ের ১২ জন  ও মিরপুর প্রতিবন্ধী  বিদ্যালয়ের ১০ জন মোট ৮০ জন শিক্ষার্থী ছেলে মেয়েরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে আনন্দ  উৎসবে মেতে ওঠে । বিভিন্ন খেলাধূলা ছাড়াও অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যেমন খুশী তেমন সাজো,কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানটিকে  মুখরিত ও মাতিয়ে তোলে।

পরে বিজয়ীদের সহ অংশগ্রহণকারী সকল অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০