শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে অটো টেম্পু,অটো রিক্সা ও সিএনজি শ্রমিকদের মাঝে বিনামূল্যে বৃক্ষ বিতরণ

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) :  ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে এক মানবিক বৃক্ষ প্রেমিক মোঃ শহিদুল ইসলাম বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন, ও শহর পর্যায়ে ফলজ, বনজও তালগাছ সহ -বিভিন্ন প্রকারের গাছ নিজ উদ্যোগে বিনামূল্যে বিতরণ করে পূর্ব মহলে প্রশংসা অর্জন করেছেন।

আজ শুক্রবার ( ২৪ অক্টোবর ২০২৫) সকাল ১১ টায় সিরাজগঞ্জ পৌর শহরের রেলগেট  এলাকায় সিএনজি স্টান্ডে বৃক্ষ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শ্রমিকদের হাতে বৃক্ষ তুলেদেন সিরাজগঞ্জ জেলা অটো টেম্পু অটো রিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা  অটো টেম্পু অটো রিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম লিটন বলেন, বৃক্ষরোপনের সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরী। , বৃক্ষ শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় জীবন স্বাস্থ্য এবং ভবিষ্যৎ ও জন্মের নিরাপত্তার অন্য প্রদান হাতিয়ার। পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিকের অনৈতিক দায়িত্বতা রয়েছে। আসুন সকলে দেশের পরিবেশ রক্ষার্থে ও বিশুদ্ধ অক্সিজেনের জন্য বাড়ির আংগিনায় বৃক্ষ রোপন করি।গাছ মানুষের পরম বন্ধু।মূল লক্ষ্য হলো দেশের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ করা। তিনি আরো বলেন, যার যতটুকু জায়গা আছে, তার ততটুকু জায়গার মধ্যে অন্তত একটি করে গাছ লাগান। তিনি আরো বলেন, যারা শহরে বসবাস করেন তারা ছাদে বা বাসার ব্যালকনিতে টবে গাছ লাগাতে পারেন। এই পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে গাছপালার রয়েছে এক অনস্বীকার্য ভূমিকা। এছাড়া আমাদের জীবনের বেশিরভাগ মৌলিক চাহিদাগুলোই পূরণ করে থাকে গাছপালা।
এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা  অটো টেম্পু অটো রিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়নের শ্রমিক সদস্য মোঃ শাহ আলম, মোঃ পাবেল, মোঃ আলম সেখ, মোঃ নাসির উদ্দীন,মোঃ ফরিদুল ইসলাম ফরিদ, মোঃ আনিসুর রহমান আনিস, মির্জা, মোঃ সাগর, মোঃ সায়েম সেখ,মোঃ শিবলু প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০