শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো “ক্লান্ত বেদুইন” এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব 

Download Photocard

মোঃ শাহ আলম,সিরাজগঞ্জ :

০৭ নভেম্বর ২০২৫. সন্ধে ৬. ঘটিকায় ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাব সম্মেলন কক্ষে ক্লান্ত বেদুইন” এর মোড়ক ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মো: মহীদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শফিকুর রহমান, বিভাগীয় প্রধান বাংলা বিভাগ সিরাজগঞ্জ সরকারি কলেজ, অ্যাডভোকেট শাকিল মো: শরিফুর হায়দার, মো: আব্দুল হামিদ, সম্পাদক দৈনিক কলম সৈনিক, অ্যাডভোকেট রায়হান  মোরশেদ জহুরুল, এবং নবকুমার কর্মকার, কবি সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। “ক্লান্ত বেদুইন “কাব্যগ্রন্থটির লেখক : জাকির মালিক। জন্ম : সিরাজগঞ্জ জেলা শহরের সন্নিকটে মৌলভী পাড়া গ্রামে। বাবা তালুকদার গুলজার হোসেন ও, মা জাহানারা বেগমের ঘরে ১৯৬৯ সালে। ১৯৯৪ সালে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ হইতে তিনি সম্মান স্নাতক ডিগ্রি অর্জন করেন।  পরবর্তীতে ফিল্ম এবং আর্টের উপর অধ্যয়ন করেন । আয়ারল্যান্ডের সিনিয়র কলেজ হইতে ডিপ্লোমা সম্পন্ন করেন। জন্মের পর থেকেই, আর্ট এবং সাংস্কৃতি তাহাকে যেন উদ্বেলিত করে।  স্কুল ও কলেজ জীবনে তিনি অনেকগুলো ভাস্কর্য তৈরি করেন। তাহার মধ্যে হাংরি সোমালিয়া, ও ক্লান্ত বেদুইন বিদ্যমান। তাহার প্রথম কবিতা প্রকাশিত হয় ১৯৮৫ সালে, তৎকালীন ছাত্র ফ্রন্ট নেতা, নবকুমারের একটি মাসিক সাহিত্য পত্রিকায়। পরবর্তীতে ১৯৮৬ থেকে ১৯৮২ সাল পর্যন্ত লেখক এর বেশ কয়টি একক সাহিত্য সংকলন ও কবিতা গুচ্ছ প্রকাশিত হয়। তার মধ্যে তরঙ্গ, শতাব্দী, ও সত্য কথা অন্যতম। এছাড়াও সিরাজগঞ্জ থেকে প্রকাশিত সমযুগ  ও  সমাচর পত্রিকায় আরো অনেক কবিতা প্রকাশিত হয়।  এছাড়াও ১৯৯৯ সালে লেখক এর ইংলিশ কাব্যগ্রন্থ LOST LOVE & MOON প্রকাশিত হয়। তিনি দেশের বিভিন্ন সাহিত্য সংগঠন, উদিচি ও বাংলাদেশ জাতীয় কবিতা পরিষদের অন্যতম সদস্য ছিলেন। ১৯৮৭-১৯৮৯ সাল পর্যন্ত।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০