শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে অসহায় শাকিলের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান

Download Photocard

মোঃ হোসেন আলী (,ছোট্ট) :
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের তেলকুপি পশ্চিম পাড়া গ্রামের জন্মগতভাবে বিকলাঙ্গ ও বোবা প্রতিবন্ধী শাকিলের (২৫) পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

শারীরিকভাবে মারাত্মক অসুস্থ এই অসহায় যুবকের ওজন বর্তমানে মাত্র ৭ কেজি। দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করা শাকিলকে চিকিৎসা দিতে আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি। একইসাথে একটি মেডিকেল টিম শাকিলের বাড়িতে উপস্থিত হয়ে চিকিৎসার বিষয়ে পরামর্শ দেন।

বুধবার (২৭ আগস্ট ২০২৫) দুপুরে শাকিলকে তার মা শাহিদা খাতুনের কোলে দেখে আবেগাপ্লুত হন মির্জা মোস্তফা জামান। এ সময় তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশায় সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে তার পাশে থাকার জন্য সহযোগিতার হাত বাড়াতে এসেছি। দলের পক্ষ থেকে আমরা সবসময় এই অসহায় পরিবারের পাশে আছি এবং থাকবো। একইসাথে আমি সিরাজগঞ্জ জেলা প্রশাসন, বিত্তশালী, সামাজিক ও মানবিক সংগঠনগুলোকে শাকিলের চিকিৎসা এবং প্রতিবন্ধী ছেলের মা অসহায় শাহিদা খাতুনকে আর্থিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডাঃ এম এ লতিফ, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, জেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপি’র সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, বিএনপি নেতা ফাহিম আহমেদ, শহর বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হামিদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, পৌর জাসাস এর সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাওন আহমেদ, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ এবং স্বেচ্ছাসেবক দলের নেতা হোসাইন আহমেদ রনি, যুবনেতা পাপ্পু শেখ, হাবিব।।মানবিক এ উদ্যোগে উপস্থিত স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ মির্জা মোস্তফা জামানের এ কার্যক্রমকে প্রশংসা করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০