শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

Download Photocard


মোঃ হোসেন আলী ( ছোট্ট) অধিকার, সমতা, ক্ষমতায়ন নারীও কন্যার উন্নয়ন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বিভিন্ন ৮ টি কমিউনিটি সদস্যদেরকে নিয়ে আন্তর্জাতিক নারী দিবস  উদযাপন ২০২৫  উপলক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


রবিবার ( ০৯ মার্চ) সকাল ১১ টায় মিটিং রুম,ব্র্যাক রিজিওনাল অফিস, সিরাজগঞ্জে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম,সিরাজগঞ্জের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। গোলটেবিল বৈঠকে পাওয়ার প্রেজিন্টেশন উপস্থাপন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিরাজগঞ্জের রিজিওনাল ম্যানেজার রবিউল ইসলাম।
 

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ব্র্যাক জেলা সমন্বয়কারী রইস উদ্দিন,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তর্জাতিক নারী দিবস  উদযাপন উপর দিকনির্দেশনা মূলক তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার সাদাত।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার সাদাত বলেন,নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য। নারীদের আরো এগিয়ে নিতে তাদের প্রতিহিংসা বিদ্বেষ কমিয়ে তাদের অধিকার নিশ্চিত করতে হবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমাদের নৈতিক দিকগুলোর দিকে খেয়াল করতে হবে। আমাদের সকলের উচিৎ পারিবারিক শিক্ষা গ্রহণ করা।  সমাজে তোমার দারা কোন ক্ষতি যেন না হয়।  আমাদের সকলেকে খেয়াল করতে হবে যে আপনার সন্তান কি করে কোথায় যায়,  কার সাথে মেশে এদিকে খেয়াল করতে হবে।  সমাজে ইভটিজিং বন্ধ করতে হবে। আমাদের নৈতিক বোধ জাগরতো করতে হবে।  নারীদের প্রতি সন্মান করতে হবে। আমাদের দেশে বিশেষ করে লক্ষ করা যায় যে জনসংখ্যার হার বেশি।
   
এসময়ে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন,
মহিলা বিষয়ক অধিদপ্তরের  প্রোগ্রাম অফিসার ফাহিম আল আশরাফ, সিরাজগঞ্জ পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা এস শাহ আলম, ব্র্যাক জিজেডি আর এম সিরাজগঞ্জ মোঃ খালেকুজ্জামান, প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ মিরাজ সহ   প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০