মোঃ হোসেন আলী ছোট্ট : সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ ( সদর ও কামারখন্দ) আসনের বিএনপি মনোনিত ধানের শীর্ষ প্রতিকের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্ষীয়ান জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু”র ধানের শীর্ষকে বিজয়ী করতে সাধারণ ব্যবসায়ী ও গণ মানুষের সাথে ব্যাপক গণ-সংযোগ, লিফলেট বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হাসান রঞ্জন ও ইসলামিয়া সরকারি কলেজের সাবেক ভিপি শাকিল পাপ্পু ।
রবিবার (০১ ফেব্রুয়ারী ২০২৬) সকাল সাড়ে ৭ টায় পৌর শহরের ই. বি রোডস্থ ভাসানী বিএনপি কার্যালয়ে নির্বাচনী প্রচার ও প্রচারণা অফিস থেকে শুরু করে শহরের এস. এস রোড় হয়ে রেলগেট এলাকা হয়ে, এস. বি ফজলুল হক রোড দিয়ে ই. বি রোডস্থ ভাসানী মিলনায়তনের সাব বিএনপি কার্যালয়ে নির্বাচনী প্রচার ও প্রচারণা অফিসে এসে শেষ হয়।

এসময়ে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন বলেন, মানুষ তার ওপরেই ভরসা করে, যার ওপরে ভরসা করা যেতে পারে। মানুষ তার ওপরেই ভরসা করে— যে মানুষকে বিপদের সময় ফেলে রেখে চলে যায়নি। এই সব গুণ একমাত্র বিএনপির ভেতরেই আছে।’ তিনি বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা কাজেই আসুন আজকে যদি আমাদেরকে দেশ গড়তে হয়, আজ যদি বিশ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হয়—তাহলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ‘আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকার কেড়ে নিয়ে যেতে না পারে।’ তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষির উন্নয়নের জন্য কৃষকদের কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, যুবকদের দক্ষতা বৃদ্ধিতে কারিগরী প্রশিক্ষণের ব্যবস্থা, মসজিদ মন্দির সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তদের বিশেষ সম্মানি প্রদান সহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন তিনি। সারা দেশে ধানের শীষে ব্যাপক সারা পড়েছে। আশা করছি, জনগণ গনতন্ত্রে বিশ্বাসী হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধানের শীষকে বিজয়ী করবে। ইনশাআল্লাহ।

এ সময়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ ও ইসলামিয়া সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি এবং অন্যন্য নেতাদের নেতৃত্বে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, ভোটারদের হাতে লিফলেট বিতরণ করেন এসময়ে গণ-সংযোগ ও লিফলেট বিতরণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক টি. এম মাজেদুল হক রতন, জেলা বিএনপির সদস্য মোঃ মনোয়ারুল ইসলাম জুয়েল, জেলা তারেক জিয়া পরিষদের সভাপতি আল- মামুম, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক কক্ষ পাঠাগার আক্কাস, ১০ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সহ বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।






