শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর কর্তৃক পাইকপাড়া দারুল কুরআন কওমী মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জে সারা বাংলাদেশের এসএসসি ব্যাচ ৯৬ এর পক্ষ থেকে পাইকপাড়া দারুল কুরআন কওমী মাদ্রাসা ও এতিমখানায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ ২০২৬) বাদ আসর পৌর শহরের পাইকপাড়া,  বনবাড়ীয়া,  সিরাজগঞ্জে সারা বাংলাদেশের  এ  ৯৬ ব্যাচ এর  আয়োজনে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত  থেকে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক বক্তব্য রাখেন এসএসসি ৯৬ ব্যাচের ছাত্র এবং  সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও  বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, আমাদের ৯৬ ব্যাচের আজ ইফতার মাহফিলে শুধু ঢাকা থেকে নয় বগুড়া থেকেও বন্ধুরা আজকের ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন আমি আমার ৯৬ ব্যাচের পক্ষ থেকে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পাইকপাড়া দারুল কুরআন কওমী মাদ্রাসা এতিমখানা শিক্ষা অর্জন করছেন আমার স্নেহের কোরআনের পাখিরা তোমাদেরকে ৯৬ ব্যাচের পক্ষ থেকে এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের ৯৬ ব্যাচের বন্ধুরা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি। আজকে ডিজিটাল প্লাটফর্মের প্রযুক্তির মাধ্যমে আমরা সকলেই এক হতে পেরেছি।

মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে উপস্থিত অতিথিবৃন্দ বলেন,রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মর্যাদাপূর্ণ একটি মাস। এই মাসে মহান আল্লাহ তাআলা মানবজাতির পথ নির্দেশনার জন্য মহাগ্রন্থ কুরআন নাজিল করেছেন। তাই রমজান মাস কেবল রোজা রাখার মাসই নয়, এটি আত্মশুদ্ধি, ধৈর্য, সংযম এবং তাকওয়া অর্জনের মাস।
এই মাসে আমরা মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করি। রোজার মাধ্যমে মানুষ নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখে এবং আল্লাহর ভয় ও ভালোবাসা অন্তরে জাগ্রত হয়। ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার মাধ্যমে আমরা দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট উপলব্ধি করতে পারি।


রমজান মাসে ইবাদতের গুরুত্ব অনেক বেশি। এই মাসে তারাবীহ নামাজ, কুরআন তিলাওয়াত, দান-সদকা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে মুসলমানরা নিজেদের জীবনকে আরও সুন্দর ও পবিত্র করার চেষ্টা করেন।
এই মাস আমাদের শিক্ষা দেয়—মিথ্যা, অন্যায়, হিংসা ও গীবত থেকে দূরে থাকতে এবং সত্য, ন্যায় ও মানবতার পথে চলতে। তাই রমজানের প্রকৃত শিক্ষা হলো আত্মসংযম, সহানুভূতি এবং আল্লাহভীতি অর্জন করা।
পরিশেষে, আসুন আমরা সবাই পবিত্র রমজানের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়ন করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি।
আল্লাহ আমাদের সবাইকে রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণ বাস্তব জীবনে পালনের তাওফিক দান করেন।

এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  জেলা প্রশাসকের  কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, এসএসসি ৯৬ ব্যাচের ছাত্র এবং উল্লাপাড়া থানা ভারপ্রাপ্ত।কর্মকর্তা  মোক্তরুজ্জামান,  
এসময়ে  সারা বাংলাদেশের ৯৬ এসএসসি ব্যাচের  সিরাজগঞ্জের এডমিন   নূরে – ই রাব্বি,  মোঃ রাসেল আহমেদ, মোঃ হারুন অর রশিদ, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আলতাফ হোসেন, ডাঃ মোঃ পারভেজ,  সিরাজগঞ্জের ৯৬ ব্যাচের আশরাফুল আলম আলীম সহ ঢাকা ও বগুড়ার ৯৬ ব্যাচের বন্ধুরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০