শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে বিনামূল্যে টিউবয়েল স্থাপন

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) :  সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন সেবা মুক্ত স্কাউট গ্রুপের নিজ উদ্যোগে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিনামূল্যে বেশ কয়েকটি দরিদ্র পরিবারের পানির কষ্ট লাঘব করতে টিউবয়েল স্থাপন করা হয়েছে।
শুক্রবার ( ২৯ আগস্ট ২০২৫) সকাল ১১ টায় কামারখন্দ উপজেলা ঝাঐল এলাকার তেতুলিয়া গ্রামের বেশ কয়েকটা দরিদ্র পরিবারের পানির কষ্ট লাঘব করতে নৃত্তনন্দ শীলের বাড়ির আঙিনায়  ১ টি টিউবয়েল এবং আরেকটি সিরাজগঞ্জ সদর ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন কান্দাপাড়া বাজার এ স্বেচ্ছাসেবার অংশ হিসেবে ১৮তম টিউবওয়েলটি স্থাপন করা হয়েছে।
এই মহৎ কাজে সেবা মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা এম এম কামরুল হাসান  বলেন, পানির অপর নাম জীবন তবে এটা অবশ্যই বিশুদ্ধ পানি হতে হবে। দৈনন্দিন জীবনে পানির গুরুত্ব অপরিসীম। গভীর নলকূপ স্থাপন করে সুপেয় পানির ব্যবস্থা করতে পেরেছি এতে  খুব ভালো লাগছে। এই পরিবারগুলোর পানির কষ্ট দূর করতে পেরেছি এটা আমাদের জন্য আত্মতৃপ্তির ও অত্যন্ত আনন্দের।
উল্লেখ্য :  সেবা মুক্ত স্কাউট গ্রুপ এ পর্যন্ত বিভিন্ন স্থানে ১৮ তম টিউবওয়েল স্থাপন করলো। ফলে ৮টি পরিবার উপকৃত হবে , পাশাপাশি এলাকার অন্যান্য পরিবারগুলোও পানি ব্যবহার সুযোগ পাবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০