শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এঁর মতবিনিময় সভা অনুষ্ঠিত

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এঁর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩ টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার কর্মরত র্প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ। উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিরাজগঞ্জের উন্নয়ন অগ্রযাত্রায় প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করবে বলে আমি আশাবাদী। তিনি আরও বলেন,জেলা প্রশাসনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল দপ্তরের কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে তিনি সবসময় স্বাগত জানাবেন বলেও উল্লেখ করেন।

এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান,সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না,জনকন্ঠ পত্রিকার ষ্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু,সিরাজগঞ্জ টেলিভিশন ফোরামের সভাপতি ফেরদৌস রবিন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি হেলাল আহমেদ,দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকা নির্বাহী সম্পাদক ইসমাঈল হোসেন,চ্যানেল ২৪ সিনিয়র স্টাফ রিপোর্টার হীরক গুন সহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য:মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা,উন্নয়নমূলক দিক এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় আরও জোরদার করার বিষয়ে মতামত তুলে ধরেন।জেলা প্রশাসক সকল গণমাধ্যমকর্মীদের পাশে থাকার আশ্বাস দেন এবং সিরাজগঞ্জকে একটি আধুনিক,মানবিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে সকলে মিলে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০