ছাম্মি আহমেদ আজমীর: পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় ম্যাসব্যাপী সিরাজগঞ্জ পৌর এলাকায় ১২ নং ওয়ার্ড কালীবাড়ীতে অত্র এলাকার যুব সমাজের উদ্যোগে ৫ম বার্ষিকী উপলক্ষে প্রতিদিনের ন্যায় ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩ মার্চ) বাদ আসর নামাজ শেষে ভোকেশনাল রোড কালীবাড়ি বাজার জামে মসজিদ সংলগ্ন প্রতি দিনের ন্যায় ধর্মীয় অনুভূতি ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আয়োজিত এ কর্মসূচিতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার বিতরনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সমাজ সেসব ফকরুল ইসলাম রাকিব।

এসময় অতিথি ফকরুল ইসলাম রাকিব বলেন,রোজাদার ব্যক্তিদের ইফতারি করানো অনেক ভালো কাজ। স্বয়ং মহান আল্লাহ পাক খুশি হন। আমি দোয়া করি এই ভালো কাজ যারা প্রতি নিয়ত করছেন তাদের জন্য।
আয়োজকরা জানান,ইসলামে প্রতিদিন সম্মানিত রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর বিশেষ ফজিলত রয়েছে। সেই লক্ষ্যেই এ মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষও রমজানের আনন্দ ভাগাভাগি করতে পারেন।
উল্লেখ্য,অত্র এলাকার যুব সমাজ তারা সকলের কাছে দোয়া,ভালোবাসা ও পাশে থাকার আহবান জানান।





