মোঃ হোসেন আলী ছোট্ট :: সিরাজগঞ্জে “শিশু, কিশোর – কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম ” শীর্ষক প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন -২০২৫ উপলক্ষ্যে জেলা পর্যায়ের মিডিয়াকর্মীদের অংশগ্রহণে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৮ অক্টোবর ২০২৫) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস সিরাজগঞ্জ, ও গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রনালয়ের আয়োজনে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন -২০২৫ এ টাইফয়েড থেকে মুক্ত থাকতে যথাসময়ে ভ্যাকসিন নেয়ার উপর গুরুত্বারোপ করেন। ভ্যাকসিন গ্রহণের জন্য যথাসময়ে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে এবং ভ্যাকসিনেশন ক্যাম্পেইন সফল করতে কর্মশালায় আগত সাংবাদিকদের ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জেলা তথ্য অফিস, সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ আলী বলেন, আপনারা সমাজের নির্ভরযোগ্য তথ্য বাহক। টাইফয়েড টিকার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিন। সঠিক তথ্য প্রচারের মাধ্যমেই গুজব প্রতিরোধ সম্ভব।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিস, সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ আলী, এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়, ইউনিসেফ বাংলাদেশ রাজশাহী এবং রংপুর বিভাগ চিফ অফ ফিল্ড অফিসার এএইচ তৌফিক আহমেদ, ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ইউনিসেফ বাংলাদেশের ডাঃ রেজাউর রহমান মিল্টন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, সহ- সভাপতি হীরুকগুণ, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি সদস্য সোহাগ হাসান জয়, ,দপ্তর সম্পাদক সেখ মোঃ এনামুল হক, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌর, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মিলন সেখ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম আলমগীর হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, সদস্য মোঃ হোসেন আলী (ছোট্ট),ছাম্মি আহমেদ আজমীর, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ আশরাফুল ইসলাম জয়, সহ আরো অনেকে। উল্লেখ্য ঃ সকলকে সচেতন করা, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আওতায় আনা এবং এই টিকার কার্যকারিতা সম্পর্কে সবাইকে অবহিত করা।
প্রসঙ্গত, সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। সেখানে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।






