শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ এঁর সমাপনী অনুষ্ঠিত

Download Photocard

মোঃ  হোসেন আলী (ছোট্ট) : স্থানীয় সরকার বিভাগ,  স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উদ্যোগে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (০৬ নভেম্বর ২০২৫) দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের লাইব্রেরি হলরুমে স্থানীয় সরকার বিভাগের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে ও জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজনে  ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায়  সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন স্থানীয় সরকার বিভাগের ( ভারপ্রাপ্ত)  উপ-পরিচালক  ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ও সমন্বয় সভায় প্রেজেন্টেশন তুলে ধরেন গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প,সিরাজগঞ্জের জেলা ব্যবস্হাপক মোঃ আব্দুল হান্নান,। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ দিনব্যাপী কর্মশালার সমাপনী করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম।  অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে কতিপয় ফৌজদারি ও দেওয়ানি বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয়। গ্রাম আদালতের মাধ্যমে অতি সহজে বিরোধ ও বিবাদ নিষ্পত্তির সুযোগ রয়েছে।গ্রাম আদালত হল স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি অন্যতম মাধ্যম। গ্রাম আদালত উচ্চতর আদালতের মামলার জট কমাতে সাহায্য করে। তিনি আরো বলেন, গ্রামের বিরোধগুলো আপনারাই নিষ্পত্তি করে থাকেন। তবে সেই বিরোধগুলো যাতে গ্রাম আদালতের মাধ্যমেই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সমাধা করা হয় সে দিকে লক্ষ রাখবেন। আপনাদের আন্তরিকতায় গ্রামের হতদরিদ্র মানুষগুলো অল্প সময়ে গ্রাম আদালতের সেবা নিতে পারবে। ছোটখোটো কোনো বিরোধ নিয়ে পক্ষরা যাতে থানা বা জেলা আদালতে না চলে যায় তার জন্য প্রত্যেক ইউনিয়ন পরিষদ থেকে গ্রাম আদালতের বিষয়ে প্রচার প্রচারণার ব্যবস্থাও করতে হবে। গত দুইদিনের কর্মশালায় আপনারা যে প্রশিক্ষণ গ্রহণ করলেন সেটা আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদে প্রয়োগ করবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ কাফি আল আজাদ,
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন,।
এছাড়াও গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সিরাজগঞ্জ সদর উপজেলা ৩ নং বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন,  শাহজাদপুর  ১ নং কায়েম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল আলম ( ঝুনু),
তাড়াশ উপজেলা ৮ নং  দেশীগ্রাম  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গুরেন্দ্রনাম বসাক, শাহজাদপুর ৫ নং গালা  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন, শাহজাদপুর ১০ নং কৈজুরী ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন,  শাহজাদপুর উপজেলা ১১ নং সোনাতনী ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান,   বেলকুচি উপজেলা ৬ নং বড়ধুল  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আছির উদ্দিন,  চৌহালী উপজেলা ৩ নং গোরজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রমজান আলী, কাজিপুর উপজেলা ৭ নং খাসরাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছাইফুল ইসলাম,  তাড়াশ উপজেলা ৫ নং নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ  মিজানুর রহমান মজনু, শাহজাদপুর উপজেলা ২ নং গাড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছাইফুল ইসলাম, প্রমুখ।  উল্লেখ্য ঃ সিরাজগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণে ১৮ জন চেয়ারম্যান অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০