শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে চাষীদের উদ্বুদ্ধকরণে পাটচাষী সমাবেশ অনুষ্ঠিত

Download Photocard

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় পাট পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট ও পাটবীজ উৎপাদনে চাষীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলায় পাটচাষী সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (২৮ নভেম্বর ) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব)দীপক কুমার সরকার। এসময় বক্তারা বলেন, সোনালী আঁশের বাংলাদেশ বিশ্ব বাজারে চাহিদার শতকরা ৯০ শতাংশ কাঁচা পাট এবং শতকরা ৬০ শতাংশ পাটজাত পণ্য রপ্তানি করে সর্বোচ্চ পাট রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। দেশের জাতীয় রপ্তানি আয়ে একক কৃষি পণ্য হিসেবে পাট খাতের অবস্থান দ্বিতীয় এবং মোট জিডিপি’র অবদান ৪.৮৬ শতাংশ। 
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আ: জা: মু: আহসান শহীদ সরকার, পাট অধিদপ্তর এর সহকারী পরিচালক (সমন্বয়) কৃষিবিদ ওসমান আলী শেখ, জেলা পাট কর্মকর্তা নাজমুল হক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, সদর উপজেলা পাট কর্মকর্তা মাইদুল ইসলাম লুলুসহ জেলার প্রকল্পভুক্ত সদর, রায়গঞ্জ, কাজিপুর, উল্লাপাড়া, বেলকুচি ও শাহজাদপুর উপজেলার ১০০ জন পাট চাষী উপস্থিত ছিলেন। ###

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০