মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে সংগঠনের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
শনিবার ( ০২ মে,২০২৬) সকাল ৭ টায় ইবি রোডস্থ
জেলা বিএনপি দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান অর্পণ করা হয়।
এসময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, সিরাজগঞ্জ জেলা শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ বিশা সেখ,। এসময়ে সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম, এ ওয়াহাব, জেলা শ্রমিক দলের কোষাধ্যক্ষ মোঃ সোলেমান, জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম, এ ওয়াহাব বলেন,শহীদ জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বাকশালী ব্যবস্থায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিলো শুধুমাত্র একচ্ছত্র ক্ষমতার অধিকারী হওয়ার জন্য। সেই মৃত গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশে বহুমাত্রিক গণতন্ত্রের আবারও পথচলা শুরু হয়। শহীদ জিয়ার সৃষ্টি বিএনপি বিগত ৪৭ বছরে কয়েকবার সকলের অংশগ্রহণমূলক সুষ্ঠুু নির্বাচনে রাষ্ট্রক্ষমতায় আসীন হয়ে দেশ ও জনগণের সমৃদ্ধি ও কল্যাণে কাজ করে গেছে। আমি স্বাধীনতার মহান ঘোষক, সফল রাষ্ট্রনায়ক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এর প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা।
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমাদের এই প্রিয় দল অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে। নির্বাসিত গণতন্ত্র আদায়ে নির্দিধায় অকাতরে জীবন উৎসর্গ করেছে অসংখ্য নেতাকর্মী। ৮০’র দশকে ৯ বছরের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজপথে আপোষহীন ভূমিকা ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়।






