শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষে বনার্ঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Download Photocard

মোঃ  হোসেন আলী ছোট্ট -:” সরকারি খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস২০২৬ উপলক্ষে বনার্ঢ্য র‍্যালি আলোচনা সভা লিগাল এইড মেলা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে আইনগত পরামর্শ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২৮ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৮ টায় বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর জেলা লিগ্যাল এইড অফিস সিরাজগঞ্জের আয়োজনে জেলা জজ আদালত প্রাঙণ থেকে এক বনার্ঢ়্য  র‍্যালি বের হয়ে  প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর এসে শেষ হয়। এর আগে বনার্ঢ়্য র‍্যালিটি ও লিগাল এইড মেলা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির ফিতা কেটে ও  রংবেরঙের বেলুন ও আকাশের শান্তির নীড় কবুতর অবমুক্ত করে এঁর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞা জেলা  ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।
পরবর্তীতে মেলা উদ্বোধন করে ইস্টল পরিদর্শন শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি চেয়ারম্যান ও সিরাজগঞ্জ
সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ ইকবাল হোসেন,  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটি তাৎপর্যপূর্ণ মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞা জেলা  ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।

বক্তব্যে বলেন, বাংলাদেশ যেসব পরিবার হতদরিদ্র আর্থিকভাবে অসচ্ছল তাদের সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করে থাকে লিগ্যাল এইড অফিস। জেলা লিগ্যাল এইড এর মাধ্যমে ফৌজদারি মামলায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের ব্যয় পরিশোধ এবং মামলার সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট প্রবিধানমালায় নির্ধারিত প্রাসঙ্গিক সকল ব্যয় পরিশোধ সহ মামলা নিষ্পত্তি করা যায়। আইনগত পরামর্শ প্রদান করে থাকে। মামলা করার পূর্বে বিরোধ নিষ্পত্তি করা হয়। চলমান মামলা রেফার করার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি করা যায়। বিনামূল্যে ওকালতনামা সরবরাহ করে থাকে। মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ করে। লিগ্যাল এইড প্রত্যেক গ্রাম/ওয়ার্ডে সাধারণ দিনমজুর খেটে খাওয়া মানুষদের দ্বারপ্রান্তে লিগ্যাল এইড এর কার্যক্রম সম্পর্কে জানানোর আহ্বান জানানো হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ নূরুল আমীন, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক, আইনজীবী সমিতির সভাপতি ও জেলা দায়রা জজ আদালতের পিপি শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার (রফিক সরকার),।

এসময়ে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ,  জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী,  মহিলা অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা,  
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান,  সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ইন্না,  জেলা লিগ্যাল এইড এর অফিস সহকারী মোঃ জিল্লুর রহমান ( জাহিদ),  সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যক্তিবর্গ, এবং সাংবাদিক , স্কুল, কলেজ এর ছাত্র-ছাত্রীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০