শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর শুভ উদ্বোধন

Download Photocard

মো: ছাম্মি আহমেদ আজমীর : দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” আমিষেই শক্তি,আমিষেই মুক্তি”এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০:৩০ মিনিটে জেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গনে সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:এ.কে.এম আনোয়ারুল হক এর সভাপতিত্বে ও সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি কর্মকর্তা ডা:মো:মেরাজ উদ্দিন মেজবাহ সঞ্চালনায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা: মো: নুরুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গনপ্রতি রায়,অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান,সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম মনজুরে মওলা,সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ডাঃমাহবুবুর রহমান।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন,স্থানীয় জাত সংরক্ষণ,আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনে সরকারি উদ্যোগ তুলে ধরেন।প্রাণিসম্পদ খাত গ্রামীণ অর্থনীতি,পুষ্টি নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুষ্ঠু ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ কার্যক্রম এবং খামারিদের দক্ষতা বৃদ্ধি করলে এ খাত আরও সম্ভাবনাময় হয়ে উঠবে।

উল্লেখ্য: উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রদর্শনীতে গরু,ছাগল,হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য,খাদ্য ও আধুনিক পল্লী প্রযুক্তির বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। অনুষ্ঠান টি সার্বিক আয়োজনে ছিলো উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সিরাজগঞ্জ সদর।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০