শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জে জেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার আসন্ন গণভোটের প্রচার ও জনসচেতনতা কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া  এবং
জেলা উন্নয়ন ও সার্বিক প্রশাসনিক কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের এ কে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির  সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা  ম্যাজিস্ট্রেট
মোঃ আমিনুল ইসলাম ।

‎এ সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়,  সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ নুরুল আমীন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
ডাঃ মোঃ আখতারুজ্জামান ভূঁইয়া, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সিরাজগঞ্জের সহকারী পরিচালক মু.আব্দুল হান্নান, জেলা  শিক্ষা অফিসার মোঃ আব্দুল জাব্বার, সহ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা ও বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, গণভোট একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া প্রশাসনের দায়িত্ব। তিনি বলেন, ‘গণভোট নিয়ে যেন কোনো বিভ্রান্তি না থাকে। প্রতিটি দপ্তরকে নিজ নিজ অবস্থান থেকে প্রচার ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে। গ্রামপর্যায়ে উঠান বৈঠক, সভা-সমাবেশ এবং তথ্যভিত্তিক প্রচারণার মাধ্যমে মানুষকে গণভোটের উদ্দেশ্য ও প্রক্রিয়া পরিষ্কারভাবে জানাতে হবে।’ গণভোটের প্রচার কার্যক্রম নিয়ে দীর্ঘ আলোচনা হয় সভায়। জেলা তথ্য অফিস, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে কীভাবে কার্যকর প্রচারণা চালানো যায়, সে বিষয়ে দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক। তিনি জানান, প্রচার কার্যক্রম হতে হবে নিরপেক্ষ, তথ্যনির্ভর ও জনগণের জন্য সহজবোধ্য।
‎উল্লেখ্য ঃ সভা শেষে জেলা প্রশাসক সকল দপ্তরের কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমেই জেলার উন্নয়ন ও গণভোটের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি সফল করা সম্ভব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০