শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে ডায়রিয়ার প্রাদুর্ভাব প্রতিরোধে বিএনপি নেতাকর্মীদের স্যালাইন ও খাবার পানি বিতরণ

Download Photocard

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ.

সিরাজগঞ্জ পৌরসভার দুটি এলাকায় হঠাৎ করে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত পাঁচ দিনে অন্তত তিন শতাধিক মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের অনেকেই চিকিৎসার জন্য নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। কেউ কেউ আবার বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

এ অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সার্বিক সহযোগিতায় শনিবার সকালে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আক্রান্ত রোগীদের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেন। একই সঙ্গে তারা বিভিন্ন হাসপাতালে ঘুরে রোগীদের খোঁজখবর নেন।

সিরাজগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের কষ্টে পাশে থেকেছে। আজকের এই উদ্যোগ তারই ধারাবাহিকতা।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ বলেন, ডায়রিয়ায় আক্রান্ত মানুষদের জন্য আমরা স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেছি। তবে কেন হঠাৎ এভাবে রোগ ছড়িয়ে পড়লো, তা খতিয়ে দেখার জন্য আমরা পৌর কর্তৃপক্ষ ও সিভিল সার্জনের কাছে জোর দাবি জানাচ্ছি।

পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন শানু বলেন, আমরা শুধু সাহায্যই করছি না, পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর চেষ্টা করছি। বিশুদ্ধ পানি ব্যবহার ও খাবারের প্রতি সবাইকে আরও সচেতন হতে হবে।

নেতাকর্মীরা বলেন, আক্রান্ত এলাকায় বিশুদ্ধ পানির সংকট, ড্রেনেজ ব্যবস্থা এবং স্যানিটেশনের অব্যবস্থাপনা ডায়রিয়া বিস্তারের অন্যতম কারণ হতে পারে। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় প্রশাসন, পৌরসভা এবং স্বাস্থ্য বিভাগের প্রতি আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হিমেল, যুগ্ম সম্পাদক সবুজ, আরিফুল ইসলাম রানা, জহুরুল ইসলাম, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য রাকিব, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবির ও হান্নানসহ আরও অনেকে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০