শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে ডিপ্লোমা ইন্জিনিয়ারদের ৩ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

Download Photocard

নজরুল ইসলাম,
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে ডিপ্লোমা ইন মেরিন এবং শীপবিল্ডিং ইন্জিনিয়ারদের ৩ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫মে) সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজী প্রাঙ্গনে শিক্ষার্থীদের আয়োজনে দুই দফা দাবিতে মানববন্ধন করা হয়।
এর আগে বুধবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মেরিন ও শীপ বিল্ডিং ডিপ্লোমা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, সিরাজগঞ্জ, চাঁদপুর, ফরিদপুর এবং বাগের হাট, ছয়টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী কল্যান ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের যৌথ সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন এবং মেরিন ইঞ্জিনিয়ারিং ও শীপবিল্ডিংডিপ্লোমা ইন্জিনিয়ারদের বিকল্প কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। চার বছর মেয়াদী আন্তর্জাতিক মানের ডিপ্লোমা কোর্স ও প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমাদের পেশাগত পথ
অবরুদ্ধ করা হয়েছে। যা শিক্ষা ও প্রশিক্ষণ আন্তর্জাতিক মানসম্পন্ন এবং যথাযথ যোগ্যতা
অর্জনকারী হিসেবে আমরা আমাদের পেশাগত পদ থেকে বঞ্চিত হচ্ছি।
তিন দফার মধ্যে অন্যতম হলো- সমুদ্রগামী জাহাজে চাকুরির বিধান, স্থলভাগে চাকুরির বিধান ও প্রশিক্ষণের মান উন্নয়নের বিস্তর দাবী তুলে ধরা হয়। এসময় কলেজের সর্বস্তরের শিক্ষার্থীরা এ মানবন্ধনে অংশ নেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০