শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে ডিসিকাপ ফুটবলের পর্দা উঠবে ৩ সেপ্টেম্বর,উদ্বোধনী খেলায় সদর উপজেলা ও সদর পৌরসভা

Download Photocard

জেবুন্নেছা ইয়াসমিন -সিরাজগঞ্জ :

বহু প্রত্যাশীত সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠবে ৩ সেপ্টেম্বর তারিখে জেলা ক্রীড়া সংস্থার শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে।

রবিবার ( ১০ আগষ্ট) দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের সভায় প্রতিযোগিতার বাইলজ চুড়ান্ত চুড়ান্ত ও লটারীর মাধ্যমে খেলা ফিকশ্চার  চুড়ান্ত করা হয়। এতে দুইটি গ্রুপে ৫ টি করে দল নকআউট পদ্ধতিতে খেলায় অংশ নিবে।

আগামী ৩ সেপ্টেম্বর তারিখ বিকাল ৩টার সময় জেলা ক্রীড়া সংস্থার শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ‘ক’ গ্রুপের সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ একাদশ ও সিরাজগঞ্জ সদর পৌরসভা উদ্বোধনী খেলায় অংশ নিবে।

ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের আরও  ৮টি দল হচ্ছে কাজিপুর উপজেলা,কামারখন্দ উপজেলা, রায়গঞ্জ উপজেলা, তাড়াশ উপজেলা,উল্লাপাড়া উপজেলা, শাহজাদপুর উপজেলা, চৌহালী উপজেলা ও বেলকুচি উপজেলা পরিষদ।

সভায় উপস্থিত ছিলেন ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও সিরাজগঞ্জ পৌরসভা প্রশাসক   গণপতি রায়,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ.জা মু.আহসান শহীদ সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন সহ ৯টি উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ,জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, ক্রীড়া সংগঠক আবু হোসেন,প্রাক্তন ফুটবল খেলোয়াড় মাহমুদুল হাসান খোকন,হেদায়েতুল ইসলাম ফ্রুট,স্ট্যালিন,খোকন ও জেলা ক্রীড়া সংস্থার সচিব মোঃ রেজাউল ইসলাম। 

প্রতিটি দলে ১৮ জন ফুটবল খেলোয়াড়ের মধ্যে ১৪ জন স্ব স্ব উপজেলার খেলোয়াড় ও ৪ জন বহিরাগত খেলোয়াড় মোট ১৮ জন খেলোয়াড়ের রেজিষ্ট্রেশন করতে হবে।

দীর্ঘদিন পর সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে  ডিসিকাপ ফুটবলকে কেন্দ্র করে জেলার ফুটবল অনুরাগীদের উৎসবের আমেজ বিরাজ করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০