শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে ড. আন্না স্মেলজার স্মরণে ১৬তম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে ড. আন্না স্মেলজার স্মরণে ১৬ তম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২’শত জন গরীব ও অসহায় রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা করা সহ  ঔষুধ প্রদান করা হয়। এছাড়াও ডায়াবেটিস পরীক্ষা ও স্বাস্থ্য সচেতনতা মূলক বার্তা  প্রদান করা হয়। ড: ফজলুর রহমান ফাউন্ডেশনের 

জার্মানে বসবাসরত ড. ফজলুর রহমানের পরিবর্গের আর্থিক সহযোগিতায়  এবং এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম-ইডিপি’র  আয়োজনে,

শুক্রবার (৩১ ডিসেম্বর-২০২৫) সকাল হতে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ পৌরএলাকার সয়াগোবিন্দ খান সাহেব মাঠ সংলগ্ন  

 

ড. আন্না-ফজলুর দাতব্য হাসপাতালে অনুষ্ঠিতব্য উক্ত মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন, ইডিপি’র  চেয়ারম্যান  আলিমুল আহসান এবং ড. ফজলুর রহমান ফাউন্ডেশনের পরিচালক মোঃ আবু জাফর খান। এই ফ্রি  মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন, এফএমডি (ফ্যামিলি মেডিসিন), জিওসি (ডার্মোটলজি) ঢাকা, ডিএমইউ (আলট্রাসনোগ্রাফি) জেনারেল ফিজিশিয়ান, মেডিসিন, নিউরো মেডিসিন, কিডনি, গ্যাস্ট্রোলজি, বাত ব্যাথা চর্ম ও যৌন রোগে বিশেষ অভিজ্ঞ ডাঃ দীপক কুমার সাহা, এমবিবিএস (রাজ) এবং পিজিটি (গাইনী এন্ড অবস্), সিএমইউ (আলট্রাসনোগ্রাফি), গাইনী, প্রসুতি ও বন্ধ্যাত্ব চিকিৎসায় বিশেষ অভিজ্ঞত ও সনোলজিস্ট ডাঃ সাদিয়া হান্নান নিলয়, এমবিবিএস (ঢাকা)।

আরো ছিলেন তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের   উপ-সহকারী  মেডিক্যাল অফিসার ডাঃ কাজলী খান (প্রসূতি ও স্ত্রী, শিশু রোগে অভিজ্ঞ)। উক্ত মেডিকেল ক্যাম্পটি পরিচালনায় আরো দায়িত্ব পালন করেন, একজন মেডিক্যাল এসিস্ট্যান্ট, একজন অভিজ্ঞ ফার্মাস্টি ও ড. ফজলুর রহমান ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা। এছাড়াও অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন।

অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ফাউন্ডেশনের পরিচালক জনাব খান, এই আয়োজনে সহায়তাকারী সকলকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০