মোঃ হোসেন আলী(ছোট্ট) : সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ ( সদর ও কামারখন্দ) আসনের বিএনপি মনোনিত ধানের শীর্ষ প্রতিকের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্ষীয়ান জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু”র ধানের শীর্ষ মার্কায় শহরের বিভিন্ন এলাকায় গিয়ে পথচারীদের মাঝে ব্যাপক গণ-সংযোগ, লিফলেট বিতরণ করেন সিরাজগঞ্জ পৌরসভার সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মঞ্জুর হাসান মাহমুদ খুশীর জ্যৈষ্ঠ ছেলে জাভেদ হাসান মাহমুদ ও ইকবাল হাসান মাহমুদ টুকুর একমাত্র ছেলে আবেদ হাসান মাহমুদ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে যমুনা নদীর ( ৩ নং ক্রসবার) এবং ( ৪ নং ক্রসবার) বাঁধ এলাকায় গণসংযোগ করেন তারা।
দুই ভাই দলের নেতাকর্মীদের সাথে নিয়ে চাচা ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ও ইকবাল হাসান মাহমুদ টুকু”র একমাত্র ছেলে আবেদ হাসান মাহমুদ তার বাবার পক্ষে বেড়াতে আসা মানুষের কাছে ধানের শীষ প্রতিকের পক্ষে ভোট প্রার্থনা করেন।গণসংযোগকালে তাদের সঙ্গে ছিলেন, জিয়া সাইবার ফোর্স সিরাজগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক রাসেল রহমান, জেলা যুবদলের সহ-সভাপতি মেনহাজুল আবেদীন মেন্না, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আহসানুল কবির শাওন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম মিলন, থানা কৃষকদলের সহ-সভাপতি আনোয়ারুল আজিম, রিকশা ভ্যান ও অটোচালক দলের সদস্য সচিব আশিকুর রহমান রুবেল, সহ- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এঁর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে নব যোগদানকৃতদের মধ্যে উপস্থিত ছিলেন যুবায়ের আল সেজান, ইয়াসির আরাফাত ইশান, মেরাজ হোসেন মাটি, আসির ইন্তেসার অয়ন প্রমূখ।





