শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে পৌর ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি’র যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে পৌর ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ পৌর এলাকার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে,  

সোমবার ( ৭ এপ্রিল ) বিকেল ৪টায় সিরাজগঞ্জ  পৌরএলাকার কাজিপুর সড়কের পাশে  সয়াধানগড়া মধ্যে পাড়ায় একটি মাদ্রাসা মাঠে  উক্ত যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে  বক্তব্যে , জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, বিগত স্বৈরশাসক হাসিনা আমলে যারা বিভিন্নভাবে  নির্যাতিত হয়েছেন তাদের অবশ্যই মূল্যায়ন করা হবে। যারা আওয়ামীলীগের সাথে এখন ও গোপনে আতাত করছেন তারা সাবধান হয়ে যান। তিনি তার বক্তব্যে আরও বলেন, 

পশ্চিম বিশ্বের প্রত্যক্ষ মদদে ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ভারতীয় সরকারের মদদে ভারতে মুসলিমদের নির্যাতনের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই ইজরাইলের আক্রমণ মানবাধিকারের পরিপন্থী এবং আন্তর্জাতিক আইনের বিরোধী। গাজার নিরপরাধ মানুষদের ওপর এ ধরনের আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইজরালী পন্য বয়কট করুন। 

এ মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ,  সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোঃ মকবুল হোসেন চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  মোঃ আবু সাঈদ সুইট। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ৪ নং ওয়ার্ড  বিএনপির  সাবেক সভাপতি মোঃ মাহফুজার রহমান তালুকদার এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রবীণ রাজনীতিবিদ সিরাজগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র  গোলাম রহিম খান। 

সার্বিক সহযোগিতা ছিলেন, শহর বিএনপির সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুন্সী জাহেদ আলম।

এসময়ে জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন রাজেশ, শহর বিএনপির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম জোয়ার্দার, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলামিন খান সদর উপজেলা সাধারণ সম্পাদক তৌহিদ আলম, জেলা ছাত্রদলের সভাপতি  জুনায়েদ হোসেন সবুজ, পৌর১নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা মোঃ হাসিনুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দরা  উপস্থিত ছিলেন। এ সময় মতবিনিময় সভা অনুষ্ঠানে বিএনপির হাজার হাজার নেতাকর্মী, নারী-পুরুষেরা উপস্থিত ছিলেন।  

উক্ত যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠানে সিরাজগঞ্জ পৌর এলাকার ৪,৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির  কমিটি গঠন করার লক্ষ্য উক্ত যৌথ মতবিনিময় সভায় উপস্থিত ৩ টি ওয়ার্ডের একাধিক  সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে  প্রার্থীরা তাদের জীবন  বৃত্তান্ত এবং বিগত আওয়ামীলীগ পতিত  স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের আমলে ১৭ বছরে নেতাকর্মীরা  বিভিন্নভাবে  নির্যাতনের শিকার হয়েছেন, মামলায় পড়েছেন, কারাভোগ করেছেন। তাদের  মামলার কপিসহ অন্যান্য কাগজ পত্র  জমা দেন সম্মেলন প্রস্তুত কমিটি কাছে  । 

উক্ত মতবিনিময় সভাটি সুন্দর সুশৃংখলভাবে সমাপ্ত করা  হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০