শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে বছরের প্রথম দিনেই শহীদ মডেল স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

Download Photocard

শাহ আলম, সিরাজগঞ্জ : নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শহীদ মডেল স্কুলে নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্য পুস্তক বিতরণ করা হয়েছে ।

বৃহস্পতিবার ( জানুয়ারি ২০২৬) সকালের দিকে সিরাজগঞ্জ পৌর শহরের মুজিব সড়কস্থ শহীিদ মডেল স্কুলে ছাত্র ছাত্রীদের মাঝে নতুন বছরের নতুন পাঠ্য পুস্তক বিতরণ অনুষ্ঠিত হয়।

শোক দিবসের কারণে কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই  শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কাজের উদ্বোধন করেন  শহীদ মডেল স্কুলের পরিচালক মোহাম্মদ হাছানুজ্জামান তালুকদার রঞ্জু। প্লে থেকে শুরু করে ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাঝে এই বই বিতরণ করা হয়।

 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হাছানুজ্জামান তালুকদার রঞ্জু বলেন পড়াশোনা কেবল পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়—এটি একটি চিন্তা গঠনের প্রক্রিয়া, যা একজন মানুষকে আলোকিত, আত্মনির্ভর ও সচেতন করে তোলে। শিক্ষা মানুষকে উন্নত করে চিন্তায়, মননে এবং আচরণে। বিখ্যাত মনীষী, দার্শনিক ও শিক্ষাবিদেরা লেখাপড়া ও জ্ঞান অর্জন নিয়ে তোমাদের উদ্দ্যশ্যে যে সমস্ত কথা বলেছেন তা তোমাদের জন্য অনেক অনুপ্রেরণামূলক,। যা ছাত্রছাত্রীদের উৎসাহ জোগায় এবং শিক্ষার গুরুত্ব মনে করিয়ে দেয়। তাই তোমরা কোন অলসতা না করে পড়ালেখায় মনোযোগী হবে।তোমাদের অভিভাবক যারা আছেন তারা তোমাদের সহযোগিতা করছেন।তাছাড়া তোমাদের শিক্ষকরা তোমাদের সর্বতভাবে সহযোগিতা করবে। তোমাদের মাঝে থেকে বেড়িয়ে আসবে আগামীর দেশ কান্ডারি। তোমরাই অবদান রাখবে দেশ পরিচালনায়।

এ সময় এই বই বিতরণ কে কেন্দ্র করে শহীদ মডেল স্কুলে, ছাত্র-ছাত্রী /অভিভাবক বৃন্দ /এবং  শিক্ষক শিক্ষিকাদের পদচারণায় মুখরিত ছিল স্কুল ক্যাম্পাস। বছরের শুরুতে নতুন বই পেয়ে আনন্দিত এবং খুশি ছাত্র-ছাত্রীরা। 

অভিভাকেরা জানান, আজ থেকে শুরু হয়েছে নতুন বই বিতরণ  এই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুলে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। বছরের শুরুতে বই বিতরন কর্মসূচি কে সাধুবাদ জানাই। আজকের ছাত্র ছাত্রী আগামী দিনের সুনাগরিক হয়ে এই দেশ পরিচালনা করবে। তাই তাদেরকে এখন থেকেই সুশিক্ষায় শিক্ষিত করে, মানুষের মত মানুষ করে গড়ে তুলতে শিক্ষক শিক্ষিকারা সব রকম সহযোগিতা করবেন স্কুল কর্তৃপক্ষের কাছে এমনটাই প্রত্যাশা সকল অভিভাবক বৃন্দের।

উল্লেখ্য :  জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এদিন প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ৬৫ হাজার শিক্ষার্থীর মাঝে পাঠ্যবই বিতরণ সম্পন্ন করা হয়। জেলার ১ হাজার ৬৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন, এনজিও পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান এবং উচ্চ মাধ্যমিক সংযুক্ত প্রাথমিক শাখাগুলোতেও একযোগে বই বিতরণ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০