শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি’র  আয়োজনে রমজানের তাৎপর্য ও গুরুত্ব বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে পবিত্র মাহে  রমজানের তাৎপর্য ও গুরুত্ব বিষয়ক আলোচনা সভা,  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ অফিসার্স কল্যাণ সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে,শনিবার (১৫ মার্চ)  বিকেল হতে সন্ধ্যা পর্যন্ত কুটুম বাড়ি কটেজ হলরুমে 

উক্ত আলোসভা দোয়া ও ইফতার মাহফিল  অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ হাছান আলী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রেজাউর রহমান টিটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি খোন্দকার তারিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ তারিকুল আজিজ, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ মনছুর আলী। শুভেচ্ছা স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মোঃ আব্দুল হাকিম। 

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সিরাজগঞ্জ রেলওয়ে ক্বওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জের সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান। 

এসময়ে অনুষ্ঠানে বাংলাদেশ ভূমি  অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সকল কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় বক্তারা বলেন,পবিত্র রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের‌  মাস। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। ইসলামের অন্যতম বিধান জাকাত শুধু দান-সাদকার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি সমাজে অর্থনৈতিক ভারসাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ধনী-গরিবের মাঝে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার জন্য জাকাতের গুরুত্ব অপরিসীম।

রমজান আমাদের সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। তাই এ মাসে নিজেকে আত্মশুদ্ধির পথে পরিচালিত করা এবং সমাজের দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়ানো প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের দায়িত্ব।

আলোচনা সভার শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০