শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে বিএনপির দুই নেতার প্রাথমিক সদস্য পদসহ সকল পদ স্থগিত

Download Photocard

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই বিএনপি নেতার প্রাথমিক সদস্য পদসহ সব পদ স্থগিত করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। বুধবার (১২ মার্চ) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন সদর উপজেলা খোকসাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ও শহরের ভাসানী রোড মোল্লাবাড়ি মহল্লার বিএনপি নেতা আবু কায়েস ভূইয়া কর্নেল।

চিঠিতে বলা হয়, রেজাউল করিমের বিরুদ্ধে অন্যের জমি দখল ও হুমকি-ধমকির অভিযোগে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচারিত হওয়ায় দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ স্থগিত করা হয়েছে।

এর আগেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে শোকজ করা হয়েছিল বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।

অপর চিঠিতে বলা হয়, আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আবু কায়েস ভূইয়া কর্নেলের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হওয়ায় দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ স্থগিত করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি ও রোমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু উভয় নেতার বিষয়ে নেওয়া সিদ্বান্ত অনুমোদন করেছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০