আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
”পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া” (“Urban Crisis Response”) এ প্রতিপাদ্য নিয়ে- সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উদযাপন উপলক্ষয়ে র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ, সিরাজগঞ্জ এর উদ্যোগে-
সোমবার (৬ অক্টোবর-২০২৫ খ্রিঃ) সকালে সিরাজগঞ্জ কালেকক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে এসে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম। গণপূর্ত বিভাগ অধিদপ্তর সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়।
এ অনুষ্ঠানে জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ, সিরাজগঞ্জ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, এনজিও কর্মকর্তা-কর্মচারী,স্টেক হোল্ডারগণ উপস্থিত ছিলেন ।






