শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) ;
সিরাজগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে অর্ধ শতাধিক নেতা কর্মী পদত্যাগ এবং বর্তমাস কমিটির নামে মিথ্যা অপপ্রচার ছড়ানোর প্রতিবাদ করে পাল্টা সংবাদ সম্মেলন করেছে সিরাজগঞ্জ জেলা আহবায়ক কমিটি। সোমবার সকাল ১১টায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক মুনতাসির মামুন মেহেদী।
সংবাদ সম্মেলন আনুষ্ঠানিকভাবে পদত্যাগের প্রতিবাদ করে সিরাজগঞ্জ জেলা কমিটির নেতারা জানান,যারা পদত্যাগ করেছে তারা কখনই সংগঠনের ভালো চায়না। এখনও সুযোগ আছে আমরা তাদের নিয়ে কাজ করতে চাই। এই কমিটি কোন পকেট কমিটি নয়। একটি জেলায় সংগঠনের আনুষ্ঠানিক কমিটি না থাকলে কাজ করা কঠিন। তাই কাজের গতি বাড়াতে আমরা এই কমিটি দীর্ঘীদন ধরে কেন্দ্রীয় নেতাদের নিকট দাবির প্রেক্ষিতে তারা অনুমোদন দিয়েছে।এখানে কোন বৈষম্য করা হয়নি। এছাড়া একটি বৈষম্য বিরোধী সংগঠনের ব্যনারে কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করার কোন সুযোগ এই সংগঠনে নেই। তাই আমরা তাদের পদত্যাগের বিষয়টি তেমন গুরুত্ব দিচ্ছিনা। আর তারা ৫০ জনের সংখ্যা উল্লেখ করে যে সংবাদ সম্মেলন করেছে তারা তাদের ওই সংখ্যা সঠিক নয় বলেও দাবি করেন কমিটির আহবায়ক মেহেদী।
এসময় পদত্যাগকারিদের নিয়ে নানামুখি বিতর্ক থাকার পরও আমরা তাদের নিয়ে কাজ করছি। কিন্তু তারা পদত্যাগের মধ্যে দিয়ে সংগঠনের ভাবমুর্তি খুন্ন করেছে। আমরা তাদের নিয়ে কাজ করার প্রস্তাব দিয়েছি তাদের জন্য আমাদের দরজা খোলা। কিন্তু কোন প্রকার বিশৃঙ্খলার চেষ্টা করা হলে কোন ছাড় দেয়া হবেনা। সবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রীয় ও সিরাজগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য : গত শুক্রবার কেন্দ্রীয় কমিটি আগামি ৬ মাসের জন্য ২০৮ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা কমিটি ঘোষনা করার পর ৫০ জন পদত্যাগের ঘোষনা দিয়ে সংবাদ সম্মেলন করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০