শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৪৯
মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫ মূল্যায়ন ক্যাম্পের উদ্বোধন
“বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে” বাবার জন্য দোয়া প্রার্থনা সুমনের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এনায়েতপুরে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটের ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নিহত-৩
সড়ক দুর্ঘটনায় আহত তূর্যকে দেখতে গেলেন বিএনপি নেতা নাজমুল হাসান তালুকদার রানা
জুড়ীতে মর্মান্তিক হত্যাকাণ্ড: স্ত্রীর গলা কেটে থানায় আত্মসমর্পণ স্বামীর
সিরাজগঞ্জ শহরে সিগারেটের দাম বেশী নেওয়ায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
বেলকুচিতে প্রসেস মিলে মোবাইল কোর্ট পরিচালনা, পরিবেশ দূষণের দায়ে অর্থদণ্ড

সিরাজগঞ্জে ভুইয়াগাঁতী- ধানগড়া আঞ্চলিক সড়কের সংস্কার কাজ বন্ধ,জন-দুর্ভোগ চরমে

ফটোকার্ড

রায়গঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার “ভুইয়াগাঁতী- ধানগড়া” আঞ্চলিক সড়কের সংস্কারকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্যস্ততম এই সড়ক দিয়ে উপজেলা পরিষদ, থানা ও হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাতায়াত করতে হয় হাজারো মানুষকে।

প্রায় এক বছরের বেশি সময় ধরে কাজ স্থবির থাকায় প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকেরা।

সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে ইটের খোয়া ফেলে কাজ অসমাপ্ত অবস্থায় রাখা হয়েছে। কোথাও বড় বড় গর্ত তৈরি হয়েছে, আবার কোথাও খোয়া সরে গিয়ে রাস্তা অসমতল হয়ে পড়েছে। এতে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়রা বলেন, এই সড়কে চলাচলের সময় সব সময় দুর্ঘটনার শঙ্কা থাকে। সামান্য অসাবধান হলেই গাড়ি উল্টে যাওয়ার আশঙ্কা থাকে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনে চলাচল করতে হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর্যাপ্ত নজরদারির অভাবে সংস্কারকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। নির্ধারিত সময় পার হলেও কাজ শেষ না হওয়ায় ক্ষোভ বাড়ছে।

তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, তেলসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি ও সংকটের কারণে কাজের গতি ব্যাহত হয়েছে। দ্রুত কাজ শেষ করার আশ্বাসও দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) রায়গঞ্জ উপজেলা কার্যালয়ের প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, তেলসহ বিভিন্ন উপকরণের সংকটের কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। তবে ইতোমধ্যে সংস্কারকাজ আবার শুরু হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে কাজ শেষ করার আশা করা হচ্ছে।

এদিকে অতিদ্রুত সড়কটির সংস্কারকাজ শেষ করে জনদুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি এলাকাবাসীর।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০