,
সর্বশেষ
সলঙ্গা ওয়ালটন প্লাজায় শতাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা
মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই: ইউএনও রায়হানুল ইসলাম
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উল্লাপাড়া উপজেলা প্রশাসন
চাটমোহরে মাঝ রাতেও উড়ছে জাতীয় পতাকা,আলোচনা ও সমালোচনার সৃষ্টি
রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জে ডা. বাকি মির্জা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন
তাড়াশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক চার নেতা জেল হাজতে প্রেরণ
সিরাজগঞ্জে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, অনিয়মের অভিযোগে ফলের দোকান ও আইসক্রিম কারখানায় জরিমানা
লভ্যাংশ বিতরণ ও মাদকবিরোধী সচেতনতায় সততা ব্যবসায় সমবায় সমিতির মতবিনিময় সভা
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ ২৬ জন গ্রেফতার

সিরাজগঞ্জে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, অনিয়মের অভিযোগে ফলের দোকান ও আইসক্রিম কারখানায় জরিমানা

ফটোকার্ড


ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জ শহরের বড় বাজারে লিচুসহ বিভিন্ন ফল অতিরিক্ত দামে বিক্রি এবং ক্রয় ভাউচার সংরক্ষণ না করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে এক ফল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বুধবার (২৪ জুন ২০২৬) দুপুরে সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বড় বাজারের ফল ব্যবসায়ী মো. মোতালেব হোসেন বাজারমূল্যের তুলনায় বেশি দামে লিচু বিক্রি করায় এবং প্রয়োজনীয় ক্রয় ভাউচার প্রদর্শন করতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তিনি ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নেওয়ার বিষয়টি স্বীকার করেন।
পরে শহরের মিরপুর এলাকায় অবস্থিত মীনা আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। সেখানে অনুমোদনহীন রং, ফ্লেভার ও সাইট্রিক এসিড ব্যবহার করে শিশু খাদ্য হিসেবে আইসক্রিম ও দধি উৎপাদন এবং বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন অনিয়মের প্রমাণ মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিক মো. সোহানুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ব্যাটালিয়ন আনসারের সদস্য এবং জেলা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ