মোঃ হোসেন আলী ( ছোট্ট) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠ, সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে মাঠ পর্যায়ে মনিটরিং করতে সিরাজগঞ্জ সদর উপজেলার ১, ২ ও ৬নং ভোট কেন্দ্র যেমন ৯১. পাইকপাড়া মডেল হাই স্কুল, বনবাাড়ীয়া, এবং ৯২. বনবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও ২২. ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় নির্বাচনী ভোট কেন্দ্র স্থান পরিদর্শনে আসেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। গত সোমবার (০২ জানুয়ারি ২০২৬) এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম(বার), পিএইচডি, সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, ( বিপিএমবার) এছাড়াও এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।





