শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে রাবিয়ানের সাধারণ সভা অনুষ্ঠিত 

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ফোরাম “রাবিয়ান সিরাজগঞ্জ ” এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 
শনিবার ( ৩০ নভেম্বর ২০২৪ইং) সকাল ১০ টার দিকে সিরাজগঞ্জ শহরের এস.এস.রোডস্থ  ডাব্লু এফ রেস্টুরেন্টে  উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাবিয়ানের সভাপতি রণেন্দ্রনাথ মন্ডল । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাবিয়ানের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রফেসর মোঃ আব্দুর রাজ্জাক , বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ আব্দুল আজিজ সরকার , অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান ,  শাহ আলম খান ডেবিট,  রাবিয়ানের সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ সুলতান মাহমুদ এবং রাবিয়ানের কার্যনির্বাহী কমিটির বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ। সভাপতির বক্তব্যের মাধ্যমে রাবিয়ানের সাধারণ সভার শুরু হয় এবং পরবর্তীতে উপদেষ্টা মন্ডলীর সদস্য সহ বিভিন্ন পর্যায়ে রাবিয়ানের সদস্যবৃন্দ বক্তব্য রাখেন এবং মতিহারের সবুজ চত্বরের স্মৃতি বিজড়িত স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে আগামী দুই বছরের জন্য প্রস্তাবিত কমিটি ঘোষণা করা হয় । উক্ত কমিটিতে চার সদস্যের নাম  ঘোষণা করেন রাবিয়ানের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ সরকার। প্রস্তাবিত কমিটির সদস্যগণ হলেন সভাপতি প্রফেসর মোঃ জসিম উদ্দিন সেখ,  সাধারণ সম্পাদক মোঃ সাজেদুল কবির,  এজিএম সোনালী ব্যাংক সিরাজগঞ্জ । সাংগঠনিক সম্পাদক, গোলাম মোস্তফা রুবেল, স্টাফ রিপোর্টার যমুনা টিভি সিরাজগঞ্জ। অর্থ সম্পাদক মোঃ  আসলাম , স্বত্বাধিকারী মুসলিম সুইট সিরাজগঞ্জ। সভায় সিদ্ধান্ত গ্রহণ হয় যে এই চারজন সদস্য উপদেষ্টা মন্ডলীর সদস্যদের সাথে আলাপ- আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। অনুষ্ঠান শেষে রাবিয়ান সকল সদস্যকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়। রাবিয়ানের সাধারণ সভা সার্থক ও সাফল্যমন্ডিত করার জন্য সভাপতি রনেন্দ্রনাথ মন্ডল সকল রাবিয়ান কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সাধারণ সভা সমাপ্তি ঘোষণা করেন।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০