শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Download Photocard

মোঃ হোসেন আলী (,ছোট্ট) :
সিরাজগঞ্জে রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘নবীনবরণ ২০২৫’ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার (২৯ নভেম্বর) দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে আয়োজন করা এ অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ছিল নানা উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘদিন পর ক্যাম্পাসে এমন প্রাণবন্ত আয়োজন শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তাসহ সকলের মাঝে বিশেষ তাৎপর্য তৈরি করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা সালমা হোসেন। তিনি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি দেশের নারীদের উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার একটি আলোকিত দ্বার। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও মানবিকতা এই তিন গুণ ধারণ করেই তোমাদের এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ (অব.) ও রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজের কৃতি শিক্ষার্থী প্রফেসর জাহানারা বেগম। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, এই কলেজ থেকেই আমি স্বপ্ন দেখতে শিখেছি। আজকের মেয়েরা শিক্ষায়, দক্ষতায় এবং মেধায় দেশের উন্নয়নে বড় অবদান রাখছে। তোমরাও দেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বিশ্বাস রাখি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ উস সাঈদ, সিরাজগঞ্জ রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান, অনুষ্ঠানের পরিচালনা কমিটির আহ্বায়ক প্রফেসর মো. বদরুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্য সহযোগী অধ্যক্ষ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অতিথিরা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে তাদের শিক্ষা, নৈতিকতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

দিনব্যাপী অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা ফুল, ফেস্টুন, ব্যানারে রঙিন করে তোলে কলেজ প্রাঙ্গণ। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা গান, আবৃত্তি, নৃত্য ও নাট্য পরিবেশনায় অংশ নিয়ে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। ক্যাম্পাসজুড়ে ছিল এক আবেগঘন, উৎসবমুখর পরিবেশ।

উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, কলেজ জীবনের নতুন পথচলা এমন আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়ায় তারা বিশেষভাবে অনুপ্রাণিত। তারা আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষা ও সৃজনশীল চর্চার মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে।

দিনশেষে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সম্পন্ন হয় রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজের নবীনবরণ ২০২৫ অনুষ্ঠান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০